News Flash

  • Home
  • Uncategorized
  • আরও চার হাজার ভিভিপ্যাট রাজ্যে আনা হচ্ছে বিশাখাপত্তনম থেকে
Image

আরও চার হাজার ভিভিপ্যাট রাজ্যে আনা হচ্ছে বিশাখাপত্তনম থেকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর৷৷ নির্বাচনি প্রস্ততি জোড় কদমেই শুরু করেছে নির্বাচন কমিশন৷ আগামী বিধানসভা নির্বাচনে ব্যবহারের

সাংবাদিক সম্মেলনে রাজ্য মুখ্য নির্বাচন আধিকারীক শ্রীরাম তরণীকানচ বক্তব্য রাখেন (বাঁয়ে)৷ ছবি নিজস্ব৷

জন্য চার হাজার ভিভিপ্যাট বিশাখাপত্তনম থেকে রাজ্যের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে৷ ইতিমধ্যে প্রায় ৬০০ ভিভিপ্যাট রাজ্যে এসে পৌঁছেছে৷ মঙ্গলবার এই খবর জানান মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণীকান্ত৷ তিনি জানান, রাজ্যে ৩১৭০ টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে৷ কমিশনের নির্দেশে আরো কয়েকটি ভোট গ্রহণ কেন্দ্র বাড়বে৷ ৪০০০ ভিভিপ্যাট শীঘ্রই রাজ্যে এসে পৌঁছাবে৷ প্রয়োজনীয় বাকি ভিভিপ্যাটগুলি মিজোরাম থেকে সংগ্রহ করা হবে৷
উল্লেখ্য, রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে ইভিএম’র সঙ্গে ভিভিপ্যাট ব্যবহার করা হবে৷ এর আগে ভোটাররা যাতে আরো বিষয়টি সম্পর্কে ধারণা নিতে পারেন সেজন্য ভিভিপ্যাট যুক্ত ইভিএম নিয়ে ব্যাপক প্রচারাভিযান চালানো হবে৷ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রীরাম তরণীকান্ত জানান, গতমাসে ৮০ টি ভিভিপ্যাট রাজ্যে এসেছে৷ এগুলি বিভিন্ন জেলায় পাঠিয়ে দেয়া হয়েছে৷ ইতিমধ্যেই নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আধিকারিকদের তিনটি জায়গায় প্রশিক্ষণ দেয়া হয়েছে৷ এর মধ্যে আগরতলায় খোয়াই ও পশ্চিম জেলার, উদয়পুরে গোমতী, দক্ষিণ ও সিপাহীজলা জেলার এবং কুমারঘাটে ধলাই, ঊনকোটি এবং উত্তর জেলার আধিকারিকদের প্রশিক্ষণ দেয়া হয়৷ রাজ্যের বিভিন্ন জায়গায় ভোটারদের মধ্যে ইভিএম মেশিন নিয়ে ব্যাপক প্রাচারাভিযান চালানো হবে৷ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, ভোটের কাজে নিযুক্ত আর ও এবং এ আর ওদের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ দেয়া হয়েছে৷ ১১ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত হবে তাদের দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ৷
মুখ্যনির্বাচন আধিকারিক জানান, ভোটার তালিকা সংক্রান্ত দাবি আপত্তি ও নিষ্পত্তির জন্য বিভিন্ন ফর্মের অন্তর্গত ১লক্ষ ২০ হাজার আবেদন জমা পড়েছে৷ এরমধ্যে ফর্ম-৬ এর অন্তর্গত ৮০ হাজার আবেদন জমা পড়েছে৷ ফর্ম-৭ এর অন্তর্গত ২৫ হাজার আবেদন জমা পড়েছে৷ শ্রীরাম তরণীকান্ত জানান, বিভিন্ন কারণে বিএলও দের দায়িত্ব থেকে সরানো হচ্ছে৷ এই প্রক্রিয়া ক্রমাগত চলতে থাকবে৷ তিনি জানান, ভূয়ো ভোটার চিহ্ণিত করণে সবধরণের উদ্যোগ গ্রহণ করা হবে৷

Releated Posts

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top