News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় নিহত ৩, আহত ২
Image

উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় নিহত ৩, আহত ২

এটাওয়া, ৫ ডিসেম্বর (হি.স.) : উত্তরপ্রদেশে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে এক পথ দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনজন। সূত্রের খবর মথুরা থেকে বিয়েবাড়িতে থেকে ফেরার পথে এটাওয়া জেলার তিমরুয়া গ্রামের কাছে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। স্থানীয়দের তৎপরতায় আহতদের দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে তিনজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। বাকি দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

পুলিশের তরফে মৃতদের পরিচয় জানা গিয়েছে। মৃতরা হলেন বছর ৪২ শের অজয় কুমার, ৪০ বছর বয়সী সঞ্জু দেবী এবং বছর ১২ র সজল। মৃতদেহগুলিকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। মৃতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। গোটা বিষয়টি তদন্ত করছে পুলিশ।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top