News Flash

  • Home
  • Uncategorized
  • বাবরি মসজিদ-রামমন্দির মামলায় পরবর্তী শুনানি ৮ ফেব্রুয়ারি
Image

বাবরি মসজিদ-রামমন্দির মামলায় পরবর্তী শুনানি ৮ ফেব্রুয়ারি

নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি.স.) : অযোধ্যায় বাবরি মসজিদ-রামমন্দির মামলায় পরবর্তী শুনানি ৮ ফেব্রুয়ারি। উত্তরপ্রদেশ সরকারের পক্ষে অ্যাডিশনাল সলিসিটর জেনেরালের বক্তব্য শুনে একথা ঘোষণা করে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার থেকে সুপ্রিম কোর্টে এই মামলার চূড়ান্ত শুনানি শুরু হয়েছে। সোমবার বাবরি মসজিদ ধ্বংসের ২৫ বছর হবে। তার একদিন আগে এই মামলার শুনানি শুরু হল শীর্ষ আদালতে। রিপোর্ট অনুযায়ী, ২০১০ সালের এলাহাবাদ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা ৪টি সিভিল মামলায় মোট ১৩টি আবেদন শুনবে সুপ্রিম কোর্ট।
২০১০ সালে এলাহাবাদ হাইকোর্ট বিতর্কিত জমিকে তিনটি অংশে ভাগ করার নির্দেশ দেয়। একভাগ জমি দেওয়া হবে সুন্নি ওয়াকফ বোর্ডকে। একভাগ পাবে নির্মোহী আখড়া। শেষ ভাগটি পাবে রাম লালা। ১৫২৮ সালে মুঘল সম্রাট বাবর বাবরি মসজিদ নির্মাণ করেন। যদিও এক পক্ষের দাবি, যেখানে বাবরি মসজিদ নির্মাণ করা হয়েছিল আগে সেখানে রামমন্দির ছিল। মসজিদ নির্মাণের জন্য মন্দিরটি ধ্বংস করা হয়। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল। এরপর দেশের বিভিন্ন অঞ্চলে অশান্তি সৃষ্টি হয়েছিল। অন্যদিকে, ২০০৫ সালে অস্থায়ী রামমন্দিরে জঙ্গি হামলার সঙ্গে যুক্ত একটি মামলার আজ রায় দেবে দিল্লির একটি আদালত।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top