News Flash

  • Home
  • Uncategorized
  • লক্ষ্য পূরণের জন্য কঠোর পরিশ্রম করা প্রয়োজন পড়ুয়াদের উদ্দেশ্যে বার্তা রাষ্ট্রপতির
Image

লক্ষ্য পূরণের জন্য কঠোর পরিশ্রম করা প্রয়োজন পড়ুয়াদের উদ্দেশ্যে বার্তা রাষ্ট্রপতির

নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি.স.) : যে কোন লক্ষ্যই স্থির করতেই পারো তোমরা কিন্তু তা পূরণ করার জন্য অতিরিক্ত সংগ্রাম তোমাদের করতেই হবে। এমনি ভাষায় ছাত্রছাত্রীদের উদ্দেশ্য বার্তা দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আগ্রা বিশ্ববিদ্যালয়ে ৮৩ তম সমাবর্তন অনুষ্ঠানে পড়ুয়াদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন, ‘যে লক্ষ্যই তোমরা স্থির কর না কেন। তা পূরণ করতে হলে তোমাদের কঠোর সংগ্রাম করতে হবে। নিজেদের ব্যক্তিগত উন্নয়নের পাশাপাশি পিছিয়ে পড়া মানুষদের পাশেও দাঁড়ানো উচিত। গত নয় দশক ধরে বিশ্ববিদ্যালয়ে উল্লেখযোগ্য কাজ করেছে। এই বিশ্ববিদ্যালয় থেকে দেশ রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পেয়েছে।’
রাষ্ট্রপতি ভবন থেকে প্রকাশিত এক বিবৃতি দিয়ে বলা হয়েছে রাষ্ট্রপতি পড়ুয়াদের উদ্দেশ্য বলেন, ‘সমাবর্তন অনুষ্ঠানকে শেষ হিসেবে দেখা উচিত নয়। তা এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা উচিত।’ নিজের জীবনের উদাহরণ তুলে ধরে রাষ্ট্রপতি বলেন যে তার শিক্ষিত হয়ে ওঠার পেছনে তার পরিবার, শিক্ষক, সমাজ, সরকারের বিশেষ ভূমিকা ছিল। রাষ্ট্রপতি আরও বলেন, স্নাতক পাশ করা পড়ুয়াদের এখন কর্তব্য সমাজের জন্য কাজ করা। মানবিকতার জন্য কাজ করা । রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, ‘একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জই নিতে অর্থপূর্ণভাবে পড়ুয়াদের গড়ে তুলছে বিশ্ববিদ্যালয়গুলি।’

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top