News Flash

  • Home
  • Uncategorized
  • ঠাণ্ডার পরশ রাজধানীতে, কুয়াশার দাপটে বাতিল ৯টি ট্রেন
Image

ঠাণ্ডার পরশ রাজধানীতে, কুয়াশার দাপটে বাতিল ৯টি ট্রেন

নয়াদিল্লি, ৪ ডিসেম্বর (হি.স.): ধোঁয়াশার পর এবার রাজধানীজুড়ে কুয়াশার দাপট| সৌজন্যে বিপর্যস্ত হল রেল পরিষেবা| ঘন কুয়াশার দাপটে রাজধানী এবং পাশ্ববর্তী এলাকায় দৃশ্যমানতা একেবারে তলানিতে ঠেকে যাওয়ায় বাতিল করা হয়েছে ৯টি ট্রেন, সময়সূচি পরিবর্তন করা হয়েছে ২টি ট্রেনের এবং অন্তত ২৬টি ট্রেন দেরিতে চলছে| কুয়াশার দাপটে রেল পরিষেবা বিপর্যস্ত হওয়ায় দুর্ভোগে পড়েছেন অসংখ্য রেল যাত্রী| শুধু কুয়াশা নয়, জাঁকিয়ে শীতও অনুভব করছেন রাজধানীর মানুষজন| সোমবার রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৩ ডিগ্রি সেলসিয়াস| সকাল ৮.৩০ পর্যন্ত রাজধানীর আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ| সোমবার ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)-এর তরফে জানানো হয়েছে, রাজধানীর আকাশ আংশিক মেঘলা থাকবে| সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে| ঘন কুয়াশার দাপটে রেল পরিষেবা বিপর্যস্ত হবে, এ বিষয়ে একেবারে নিশ্চিত হয়েই কিছুদিন আগে ভারতীয় রেলওয়ের তরফে ঘোষণা করা হয়, ডিসেম্বর মাসের ১ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখ পর্যন্ত বাতিল থাকবে ৪৬টি ট্রেন| যে সমস্ত ট্রেন বাতিল থাকবে সেগুলি হল, আগ্রা ইন্টারসিটি এক্সপ্রেস, ১২১৭৯ লখনউ জংশন-আগ্রা ক্যান্টনমেন্ট এক্সপ্রেস, ১৫২০৯ সহর্ষ-অমৃতসর এক্সপ্রেস, ১৪৬৭৪ অমৃতসর-জৈনগর শাহীদ এক্সপ্রেস এবং লখনউ-আনন্দ বিহার এক্সপ্রেস| এছাড়াও ১ ডিসেম্বর থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি বৃহস্পতিবার বাতিল থাকবে জৈনগর-নিউ দিল্লি এক্সপ্রেস, আজমগড়-দিল্লি কৈফিয়াত্ এক্সপ্রেস এবং বরাউনি-আম্বালা হরিহরনাথ এক্সপ্রেস| এখানেই শেষ নয়, ১ ডিসেম্বর থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি শুক্রবার বাতিল থাকবে জৈনগর-অমৃতসর এক্সপ্রেস|

Releated Posts

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top