News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্বল হতে শুরু করেছে ঘূর্ণিঝড় ওখি
Image

দুর্বল হতে শুরু করেছে ঘূর্ণিঝড় ওখি

তিরুবনন্তপুরম৩ নভেম্বর (হি.স.) : রবিবার সকাল থেকেই দুর্বল হতে শুরু করেছে ঘূর্ণিঝড় ওখি। এমনটাই জানিয়েছে মৌসম ভবন। ওখি এখন লাক্ষাদ্বীপ এবং দক্ষিণপূর্ব আরব সাগরের উপর থেকে ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে আরও উত্তরপশ্চিমে সরে যাচ্ছে। আগামী ১২ ঘণ্টায় তা আরও উত্তরউত্তরপশ্চিমে সরবে। তারপর আগামী ৪৮ ঘণ্টা পর ফের উত্তরপূর্বে সরে আরও দুর্বল হয় যাবে। জানিয়েছে মৌসম ভবন। তবে দুর্বল হতে শুরু করলেও রবিবারও তামিলনাড়ুআন্দামাননিকোবর এবং লাক্ষাদ্বীপে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

লাক্ষাদ্বীপকেরল এবং তামিলনাড়ুতে গত ৩ দিন তাণ্ডব চালিয়েছে ওখি। কেরল এবং তামিলনাড়ু রাজ্য সরকার দুর্গতদের সাহায্যে বিপুল ক্ষতিপূরণ ঘোষণা করেছে। প্রধানমন্ত্রীও ফোনে দুই মুখ্যমন্ত্রীকে যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন বলেছেনউদ্ধারকাজে নৌসেনা এবং বায়ুসেনার ৬টি জাহাজউপকূলরক্ষী বাহিনীর দুটি জাহাজ এবং বায়ুসেনার হেলিকপ্টার কাজ করেছে। ওখির দাপটে কেরলে ৯ জনতামিলনাড়ুতে ৩ জন এবং শ্রীলঙ্কায় ৭ জনের মৃত্যু হয়েছে। শ্রীলঙ্কায় ২০,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত। শনিবার পর্যন্ত কেরল এবং লাক্ষাদ্বীপের ৫০০ জন মৎস্যজীবীকে উদ্ধার করেছে নৌসেনাবায়ুসেনা এবং উপকূল রক্ষীবাহিনী। তামিলনাড়ু সরকার ক্ষতিগ্রস্ত অঞ্চল পুনর্গঠনে কেন্দ্রীয় সাহায্যের আবেদন করেছে। কেরল সরকার কেন্দ্রের কাছে এটাকে জাতীয় বিপর্যয় ঘোষণার আবেদন করেছে।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top