News Flash

  • Home
  • Uncategorized
  • নিয়মিতকরণ না হলে ভোট বয়কট করার হুশিয়ারী সর্বশিক্ষার শিক্ষকদের
Image

নিয়মিতকরণ না হলে ভোট বয়কট করার হুশিয়ারী সর্বশিক্ষার শিক্ষকদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ডিসেম্বর৷৷ ভোটের মুখে কর্মচারী বিদ্রোহে চাপে রাজ্য সরকার৷ সর্বশিক্ষায় নিযুক্ত শিক্ষক কর্মচারীরা নিয়মিতকরণের দাবীতে আন্দোলনমুখা৷ এসএসএ টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন রবিবার রবীন্দ্রভবন প্রাঙ্গনে জমায়েত করে৷ তারপর মিছিল সংগঠিত করা হয়৷ ১৮ এর বিধানসভা নির্বাচনের আগে সর্বশিক্ষায় কর্মরত শিক্ষক কর্মচারীদের নিয়মিতকরণ নিয়ে গড়িমসি করলে ভোট বয়কট করা হবে বলে হুশিয়ারী দিয়েছে এসোসিয়েশন৷ তাদের অভিযোগ কেন্দ্রের ঘাড়ে দোষ চাপিয়ে রাজ্য সরকার মগজ ধোলাই করছে৷ দিল্লী থেকে নভেম্বরে চিঠি দেওয়া হলেও শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী জনসমক্ষে অনিহা প্রকাশ করছেন৷ অনশন আন্দোলন কহেদ্দর সরকারকে নাড়া দেওয়ার মধ্যেও দাম্ভিক সরকার ব্যবস্থা নেয়নি৷ এসোসিয়েশনের অভিযোগ বামফ্রন্ট সরকার মিথ্যর উপর দাঁড়িয়ে রাজ্য চালাচ্ছে৷ ভোটের বাজারে সরকারকে কার্যতঃ শ্রমিক বিদ্বেষী হিসাবে চিহ্ণিত করেছেন এসোসিয়েশনের নেতৃত্বরা৷ টেট উত্তীর্ণ শিক্ষকদের নিয়মিতকরণ নিয়েও রাজ্য সরকারের একহাত নিয়েছে এসোসিয়েশন৷ টেট উত্তীর্ণ শিক্ষকদের অনিয়মিত কর্মী হিসেবে বেতন দেওয়া হচ্ছে, যা দেশের মধ্যে ব্যতিক্রম৷ একমাত্র ত্রিপুরাতেই তা হচ্ছে৷ বামেদের হগব সংগঠন সর্বশিক্ষার শিক্ষকদের দাবী নিয়ে সরব হচ্ছে না৷ এসোসিয়েশনের নেতৃবৃন্দ এদিন মন্তব্য করেছেন, শিক্ষক কর্মচারী বঞ্চনাই আসন্ন ভোটে বামেদের বিদায় ঘান্টা বাজিয়ে দেবে৷ কেন্দ্রের নির্দেশ, বরাদ্দকৃত অর্থ লুটেপুটে খেয়ে পরিকল্পনা মাফিক বঞ্চনা জিইয়ে রেখেছে বামফ্রন্ট সরকার৷ নিয়মিতকরণের দাবীতে সর্বশিক্ষার শিক্ষকদের এসোসিয়েশন আন্দোলন ক্রমশ তেজী করবে বলে বিক্ষোভ সভায় বার্তা দিয়েছেন নেতৃত্ব৷

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top