ওয়াশিংটন, ২ ডিসেম্বর (হি.স.): আগামী সপ্তাহে পাকিস্তান সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষা সচিব জিম ম্যাট্টিস| শুধু পাকিস্তান নয়, মিশর, জর্ডান
এবং কুয়েত-ও যাবেন মার্কিন প্রতিরক্ষা সচিব জিম ম্যাট্টিস| পেন্টাগন সূত্রে এমনটাই জানা গিয়েছে| সোমবার ৪ ডিসেম্বর, পাকিস্তান পৌঁছবেন জিম ম্যাট্টিস| বিশেষজ্ঞ মহলেরধারনা, পাকিস্তান সফরে গিয়ে পাক প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি এবং সেনা প্রধান কিউ জাভেদ বাজবা-র সঙ্গে বৈঠক করতে পারনে জিম ম্যাট্টিস| এছাড়াও জঙ্গি আক্রমণ প্রসঙ্গে ইসলামাবাদকে চাপে রাখতে পারেন জিম ম্যাট্টিস| এরপর মিশর, জর্ডান এবং কুয়েত সফরে যাবেন মার্কিন প্রতিরক্ষা সচিব জিম ম্যাট্টিস| শুক্রবারই জঙ্গি হামলার রক্তাক্ত হয় উত্তর-পশ্চিমাঞ্চলীয় পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ারের এগ্রিকালচারাল ট্রেনিং ইনস্টিটিউট (এটিআই)| বোরখা পরে হামলা চালায় জনা তিনেক জঙ্গি| জঙ্গি হামলায় ৬ জন পড়ুয়া সহ ১২ জনের মৃতু্য হয়েছে| আহত হয়েছেন অন্তত ৩৫ জন| হামলার দায় স্বীকার করেছে তেহেরিক-ই-তালিবান পাকিস্তান জঙ্গি গোষ্ঠী| পেশোয়ারে জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছে আমেরিকা| স্টেট ডিপার্টমেন্ট মুখপাত্র এইচ নৌআর্ট জানিয়েছেন, ‘আমরা পাকিস্তানের জনগণ ও পাকিস্তান সরকারের পাশে আছি| সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব|’ স্টেট ডিপার্টমেন্ট মুখপাত্র এইচ নৌআর্ট আরও জানিয়েছেন, ‘জঙ্গি হামলায় নিহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা| আহতদের দ্রুত আরোগ্য কামনা করি|’

৪ ডিসেম্বর পাকিস্তান সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষা সচিব জিম ম্যাট্টিস, পাক প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















