ওয়েলিংটন, ২ ডিসেম্বর (হি.স.) : রানের পাহাড়ে গড়ল নিউজিল্যান্ড। ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের ১৩৪ রানের জবাবে দ্বিতীয়
দিনের শেষে কিউয়িদের সংগ্রহ ৪৪৭/৯। কেন উইলিয়ামসন বাহিনী ৩১৩ রানে এগিয়ে রয়েছে। কলিন ডি গ্রান্ডহোম শতরান করেছেন। মাত্র ৭৪ বলে ১০৫ রান করেন তিনি। তাঁর ইনিংসে রয়েছে ১১টি চার ও ৩টি ছয়। রস টেলর (৯৩) মাত্র ৭ রানের জন্য শতরান পাননি। হেনরি নিকোলাস করেন ৬৭। টম ব্লান্ডেল ৫৭ রানে ব্যাট করছেন। ক্যারিবিয়ান বোলারদের মধ্যে কেমার রোচ ৩ উইকেট পেলেন। ২টি করে উইকেট নিয়েছেন মিগুয়েল কামিন্স ও রোস্টন চেজ।

রানের পাহাড়ে গড়ল নিউজিল্যান্ড
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















