News Flash

  • Home
  • Uncategorized
  • লোকসভা, বিধানসভার পরে নগর নিগম নির্বাচনে উত্তরপ্রদেশে ফের গেরুয়া ঝড়
Image

লোকসভা, বিধানসভার পরে নগর নিগম নির্বাচনে উত্তরপ্রদেশে ফের গেরুয়া ঝড়

ফিরোজাবাদ, ২ ডিসেম্বর (হি.স.): যোগীর রাজ্যে বিপুল জয়ে ফলে গুজরাত ভোটের আগে অক্সিজেন পেল বিজেপি| সত্যি সত্যিই উত্তরপ্রদেশে ১৬টি নগর নিগমের ভোটের সিংহভাগে জয় পেল বিজেপি। বুথফেরত সমীক্ষা বলেছিল এমন ঝড়ের কথা। কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছে মায়াবতীর বিএসপি। কিন্তু মুলায়ম, অখিলেশের সপা কিংবা কংগ্রেস খাতাই খুলতে পারেনি ১৬টি নিগমের নির্বাচনে। গুজরাত ভোটের মুখে এই জয়ে স্বাভাবিক ভাবেই উল্লসিত বিজেপি শিবির। নরেন্দ্র মোদী, অমিত শাহরা যোগী আদিত্যনাথের রাজ্যে এই জয়ে বাড়তি অক্সিজেন পেলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। নরেন্দ্র মোদী এই জয়ের পরে বলেছেন, যোগী সরকারের উপরে রাজ্যবাসীর আস্থাই প্রকাশিত হয়েছে নির্বাচনের ফলে। রাজ্যে অখিলেশ সরকার থাকার সময়েই উত্তরপ্রদেশে ১২টি নগর নিগমের মধ্যে ১০টিই ছিল বিজেপির দখলে। কেন্দ্রে কংগ্রেস এবং রাজ্যে সমাজবাদী পার্টির ক্ষমতায় থাকার সময়ে সেটা ছিল বিজেপির কাছে বড় জয়। এবার ১২টির সঙ্গে যুক্ত হয়েছে আরও চারটি নিগম। অযোধ্যা, সহারনপুর, ফিরোজাবাদ এবং মথুরা। নরেন্দ্র মোদীর বার্তা—কংগ্রেসের পারিবারিক ঘাঁটি অমেঠিতেও নগর পঞ্চায়েতের ভোটে কংগ্রেসকে এক হাজার ভোটে পিছনে ফেলে জয় পেয়েছে বিজেপি।-

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top