News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত সফরে ওবামা, রাজধানীতে সাক্ষাত্ মোদীর সঙ্গে
Image

ভারত সফরে ওবামা, রাজধানীতে সাক্ষাত্ মোদীর সঙ্গে

নয়াদিল্লি, ১ ডিসেম্বর (হি.স.): রাজধানীতে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাত্ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| চলতি বছরের জানুয়ারি মাসে বারাক ওবামা হোয়াইট হাউস ছাড়ার পর এই প্রথম, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাত্ করলেন তিনি| শুক্রবার মোদী-ওবামার মধ্যে বেশ কিছুক্ষণ কথোপকথন হয়| নিজের টুইটার হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ‘পুনরায় সাক্ষাত্ হল প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে| তাঁর নেতৃত্বাধীন নতুন উদ্যোগ সম্পর্কে কিছু শিখলাম|’
বৃহস্পতিবারই ভারতে এসেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা| ওই দিনই মিডিয়া দ্বারা আয়োজিত একটি সম্মেলনে যোগ দেন তিনি| প্রসঙ্গত, এর আগে ২০১৫ সালের জানুয়ারি মাসে শেষবার ভারতে এসেছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা| ওবামা হলেন প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি হোযাইট হউসে থাকাকালীন দু’বার ভারত সফরে এসেছিলেন| ২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের প্রাক্কালে মনমোহন সিং ভারতের প্রধানমন্ত্রী থাকাকালীন ২০১০ সালে ভারতে এসেছিলেন বারাক ওবামা|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top