সম্বলপুর (ওডিশা), ১ ডিসেম্বর (হি.স.): ওডিশার সম্বলপুর জেলায় যাত্রীবোঝাই ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল ৩ জনের|
দুর্ঘটনায় ৩ জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন অন্তত ৫ জন| আহতদের তড়িঘড়ি বুরলার বীর সুরেন্দ্র সাই ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস এণ্ড রিসার্চ (ভিআইএমএসএআর) হাসপাতালে ভর্তি করা হয়েছে| শুক্রবার সকালে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে সম্বলপুর জেলায় ৫৩ নম্বর জাতীয় সড়কের কাছে ধানুপালি এলাকায়| মৃতদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি|
ধানুপালি পুলিশ স্টেশনের ইন্সপেক্টর ইন-চার্জ তোফান বাগ জানিয়েছেন, শুক্রবার সকালে পাদিয়াবাহাল থেকে হিরাকুদ অভিমুখে যাচ্ছিল যাত্রীবোঝাই একটি ভ্যান| ৫৩ নম্বর জাতীয় সড়কের কাছে ধানুপালি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়| দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান ৩ জন| গুরুতর আহত অবস্থায় ৫ জনকে প্রথমে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়| শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের বুরলার বীর সুরেন্দ্র সাই ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস এণ্ড রিসার্চ (ভিআইএমএসএআর) হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে| মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|
ওডিশায় ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৩, গুরুতর আহত ৫
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















