News Flash

  • Home
  • Uncategorized
  • এয়ারসেল-ম্যাক্সিস মামলায় চেন্নাই ও কলকাতার একাধিক জায়গায় ইডির তল্লাশি
Image

এয়ারসেল-ম্যাক্সিস মামলায় চেন্নাই ও কলকাতার একাধিক জায়গায় ইডির তল্লাশি

কলকাতা, ১ ডিসেম্বর (হি.স.) : এয়ারসেল-ম্যাক্সিস মামলায় চেন্নাই ও কলকাতার একাধিক জায়গায় তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। শুক্রবার চেন্নাইয়ের চারটি ও কলকাতার দুটি জায়গায় তল্লাশি চালানো হয়। ইডি সূত্রে খবর, প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের ভাই এস কালিয়াশ্যামের বাড়িতে তল্লাশি চালানো হয়। এছাড়াও এস সম্বামূর্তি ও রামজি নটরাজনের বাড়িতেও তল্লাশি চালায় তারা। এয়ারসেলের তরফে ২০০৬ সালে টেলিকম লাইসেন্সের জন্য আবেদন করলেও তা বাতিল হয়ে যায়। তারপর তৎকালীন টেলিকম মন্ত্রী দয়ানিধি মারান জোর খাটিয়ে মালয়েশিয়ার টেলিকম সংস্থা ম্যাক্সিসের কাছে এয়ারসেলের শেয়ার বিক্রিতে বাধ্য করেন বলে অভিযোগ। এরপর এই ঘটনার তদন্তে নামে ইডি। এই ঘটনায় নাম জড়ায় তৎকালীন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের। নাম জড়িয়েছিল তাঁর ছেলে কীর্তি চিদম্বরমেরও। বিদেশি বিনিয়োগ সংক্রান্ত ঘটনায় কীর্তি চিদাম্বরমকে জেরা করা হয়।
সেই অভিযোগের জবাবে পি চিদম্বরম বলেন, “ফরেন ইনভেস্টমেন্ট প্রোমোশন বোর্ড বা এফঅাইপিবির সবুজ সংকেত পেয়েই আমি অনুমতি দিয়েছি।”

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top