News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুরে আঠার লক্ষ টাকা ছিনতাইয়ের নাটকের কুশীলবরা পুলিশের জালে
Image

উদয়পুরে আঠার লক্ষ টাকা ছিনতাইয়ের নাটকের কুশীলবরা পুলিশের জালে

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩০ নভেম্বর৷৷ ৪৮ ঘন্টার মধ্যেই ১৮ লক্ষ টাকা ছিনতাইয়ের রহস্য প্রকাশ্যে এল৷ এই ঘটনায় জড়িত সাত যুবককে

আঠার লক্ষ টাকা ছিনতাইয়ের কুশীলবরা পুলিশের জালে৷ ছবি নিজস্ব৷

আটক সহ ১৩ লক্ষ ৫৩ হাজার ৫০০ব টাকা উদ্ধার করল রাধাকিশোরপুর থানার পুলিশ৷ বৃহস্পতিবার বিকেলে রাধাকিশোরপুর থানার সাংবাদিক সম্মেলন করে একথা জানায় গোমতী জেলার পুলিশ সুপার বিজয় দেববর্মা৷ শ্রী দেবনাথ বলেন যে সাতজন যুবক এই ঘটনায় জরিত তারা হলেন (১) অমিত পাটারী (২৯) পিতা বরীন্দ্র পাটারী বাড়ী উদয়পুর সোনামুড়া চৌমুহনী এলাকায়, (২) বেজীত চক্রবর্তী (২২) পিতা- দিলীপ চক্রবর্তী, বাড়ী উদয়পুর হাসপাতাল রোড, (৩) দিপঙ্কর দেবনাথ (২৬) পিতা- দুলাল দেবনাথ, বাড়ী উদয়পুর অনাথ আশ্রম সংলগ্ণ এলাকায়, (৪) সুশান্ত সরকার (৩৪) পিতা-নেপাল চন্দ্র সরকার, বাড়ি বিলোনীয়া রবীন্দ্র পল্লি, (৫) সুমন দেব (২৮) পিতা-পরিতোষ দেব, বাড়ি উত্তর চোড়াইবাড়ি, (৬) প্রলয় সাহা (২৯) পিতা-রতন সাহা, বাড়ী বিলোনীয়া রামঠাকুর পল্লী এবং (৭) গোবিন্দ দেবনাথ (৩০) পিতা দীনেশ দেবনাথ, বিলোনীয়া নেতাজী পল্লি৷
ধৃতদের পাঁচদিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠালে বিচারক আবেদন মঞ্জুর করেন৷ প্রসঙ্গত উল্লেখ্য গত মঙ্গলবার বিকেলে উদয়পুর স্টেট ব্যাঙ্কের সামনে থেকে অমিত পাটারিকে ১৮ লক্ষ টাকাসহ ছিনতাই করা হয়েছে৷ পরে অমিত ছিনতাইকারীদের হাত থেকে ছুটে আসে৷ অপহৃত অমিতকে সঙ্গে নিয়ে মামলার তদন্ত করতে গিয়ে রাধা কিশোরপুর থানার পুলিশ সহ ডিআইজি অরিন্দম নাথ উদয়পুর ছুটে গিয়ে জেলা পুলিশ সুপারকে সঙ্গে নিয়ে থানায় জোর জিজ্ঞাসাবাদ চালায়৷ এতেই ভেঙ্গে পরে অমিত৷ ধীরে ধীরে মুখ খুলতে শুরু করে টাকা ছিনতাই কান্ডে জরিত অন্যান্যদের নামধাম৷
তালিকায় উঠে আসে উদয়পুর তিন যুবক সহকারে দক্ষিণ জেলার বিলোনীয়ার চার যুবকের নাম৷ পুলিশ বুধবার রাতেই দক্ষিণ জেলার পুলিশের সহায়তা নিয়ে তাদের চারজনকে আটক করে টাকা ও ছিনতাইয়ে ব্যবহৃত গাড়ী সহ উদয়পুরের তিন জনকে গ্রেপ্তার করে৷ তাদের কাছ থেকে ১৩ লক্ষ ৫৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করে৷ অমিত যে মারুতি জনের কথা বলেছিল পুলিশকে সেটা আসলে ছিল টিআর ০১ টি ০৬২৪ নম্বরের নিল রঙের অল্টো৷ সেটিকে পুলিশ আটক করে৷ এই গাড়ির মালিক ছিল গোবিন্দ দেবনাথ৷ গোমতী জেলার পুলিশ সুপার বিজয় দেববর্মা জানান এই টাকা ছিনতাইকান্ড ছিল অমিতের সাজানো নাটক৷ কিন্তু এটা কোন ছিনতাই কিংবা অপহরণের নাটক নয়৷ আঠারো লক্ষ টাকা আত্মসাৎ করার তাদের একটি পরিকল্পনা৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top