News Flash

  • Home
  • Uncategorized
  • ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট ঃ অপরাধে শীর্ষে উত্তরপ্রদেশ, সমসারিত রয়েছে কেরালাও
Image

ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট ঃ অপরাধে শীর্ষে উত্তরপ্রদেশ, সমসারিত রয়েছে কেরালাও

নয়াদিল্লী, ৩০ নভেম্বর৷৷ অপরাধের নিরিখে রাজ্যগুলির মধ্যে দেশে প্রথম স্থান দখল করেছে উত্তরপ্রদেশ৷ দেশের ১৯টি বড় শহরের মধ্যে শীর্ষে কেন্দ্র শাসিত রাজধানী দিল্লী৷ এমনটাই তথ্য উঠে এল ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো তথা এনসিআরবি এর প্রকাশিত ২০১৬ সালের পরিসংখ্যানে৷ পরিসংখ্যান বলছে, গত বছর উত্তরপ্রদেশে সবচেয়ে বেশী সংখ্যক হত্যার ঘটনা ঘটেছে৷ গত বছর উত্তরপ্রদেশে খুন হয়েছে ৪,৮৮৯ জন৷ দেশের মোট হত্যার ১৬১ শতাংশ৷ দ্বিতীয় স্থানে রয়েছে বিহার৷
মহিলাদের বিরুদ্ধে অপরাধের নিরিখেও শীর্ষে উত্তরপ্রদেশ৷ গত বছর ৪৯ হাজার ২৬২টি ঘটনা ঘটেছে৷ এরপরই দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ৷ ২০১৬ সালে সেখানে ৩২, ৬৫১টি মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা ঘটেছে৷ এনসিআরবি পরিসংখ্যান বলছে, ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে দেশে ধর্ষণের ঘটনা ১২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে৷ ২০১৫ সালে মোট ধর্ষণের ঘটনা ঘটেছিল ৩৪, ৬৫১ টি৷ গত বছর তা বেড় দাঁড়ায় ৩৮, ৯৪৭ টি৷
এখানেও তালিকার ওপরদিকে রয়েছে উত্তরপ্রদেশ৷ কেন্দ্রীয় পরিসংখ্যান বলছে, ধর্ষণে দেশে শীর্ষে মধ্যপ্রদেশ৷ গত বছর ৪ হাজার ৮৮২ টি ধর্ষণের ঘটনা ঘটেছে৷ ৪ হাজার ১৮৯ টি ঘটনা নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে উত্তরপ্রদেশ৷ গত বছর দেশের মধ্যে ভারতীয় দন্ডবিধির বিভিন্ন ধারার আওতায় যতগুলি অভিযোগ দায়ের হয়েছে, তাতেও শীর্ষে উত্তরপ্রদেশ৷ মোট অভিযোগের প্রায় ৯৫ শতাংশ দায়ের হয়েছে দেশের বৃহত্তম রাজ্যে৷ দ্বিতীয় স্থানে মধ্যপ্রদেশ (৮৯ শতাংশ), এরপর রয়েছে যথাক্রমে মহারাষ্ট্র (৮৮ শতাংশ এবং কেরলে (৮৭ শতাংশ)৷ এর পাশাপাশি, অপহরণের ক্ষেত্রেও শীর্ষে দিল্লী৷ এনসিআরবি পরিসংখ্যান বলছে গত বছর মোট ৫ হাজার ৪৫৩ টি ঘটনা ঘটছে৷ দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে মুম্বাই (১,৮৭৬টি) এবং বেঙ্গালুরু (৮৭৯টি)৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top