চেন্নাই, ৩০ নভেম্বর (হি.স.): নিজস্ব দল গড়ে আগামী বছর জানুয়ারিতেই রাজনীতির আঙিনায় পা রাখতে চলেছেন তামিল সুপারস্টার রজনীকান্ত৷
তেমনটাই দাবি তাঁর বড় দাদা সত্যনারায়ণা রাও গাঁয়েকরের৷ বুধবার রজনীকান্ত ফ্যান ক্লাবের জেলা সেক্রেটারির বিয়ে উপলক্ষ্যে ধর্মাপুরীতে আসেন সত্যনারায়ণ৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আগামী বছর জানুয়ারি মাসে চেন্নাইতে নিজের ভক্তদের সঙ্গে ফটোশ্যুট করবেন রজনী৷ এরপরই তাকে সুপারস্টারের রাজনীতিতে আসা নিয়ে প্রশ্ন করা হয়৷ জবাবে সত্যনারায়ণ বলেন, জানুয়ারিতেই তিনি রাজনীতিতে আসা নিয়ে সব জল্পনার অবসান ঘটাবে| তিনি বলেন, আগামী বছর জানুয়ারি মাসেই রাজনীতির আঙিনায় পা রাখবেন রজনীকান্ত৷ সেই সঙ্গে নিজের রাজনৈতিক দলও গড়তে পারেন তিনি৷ অন্যদিকে আরেক দক্ষিণী সুপারস্টার কমল হাসানও রাজনীতিতে আসতে চলেছেন৷ নিজেই সেকাথা জানান তিনি৷ এখনও পর্যন্ত কোনও শিবিরে নাম লেখাননি তিনি৷ তবে গেরুয়া নামাবলী গায়ে চড়াতে যে তাঁর আপত্তি আছে তা আগেই পরিস্কার করে দেন কমল হাসান৷
এদিকে রজনীকান্ত কবে রাজনীতির মঞ্চে পা রাখতে চলেছে তা নিয়ে জল্পনা ছড়ায় ১২ই ডিসেম্বর জন্মদিনের দিন রাজনীতিতে আসা নিয়ে ঘোষণা করবেন তিনি৷ তবে সেটা হচ্ছে না বলে জানান সত্যনারায়ণ৷ তিনি বলেন, দেশের সবাই রজনীকে ভালোবাসে৷ রাজনীতিতে আসলে মানুষের ভালোর জন্য কাজ করবে৷ প্রসঙ্গত, কয়েক মাস ধরে জোর জল্পনা চলছে রাজনীতিতে আসতে চলেছেন সুপারস্টার রজনীকান্ত৷ সেই দাবি কখনও উড়িয়ে দেননি তিনি নিজেও৷ বরং তাঁর কার্যকলাপ সেই পালে হাওয়া দিয়েছে৷ বিজেপিতে আসার প্রস্তাবও দেওয়া হয় তাঁকে৷ তবে সেটা নিয়ে কিছু মন্তব্য করেননি তিনি৷

২০১৮-তে রাজনীতিতে পা রাখতে চলেছেন তামিল সুপারস্টার রজনীকান্ত, জল্পনা
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















