News Flash

  • Home
  • Uncategorized
  • সচিনের ক্রিকেট কেরিয়ারকে সম্মান জানাতে ১০ নম্বর জার্সি সংরক্ষণের সিদ্ধান্ত বিসিসিআইয়ের
Image

সচিনের ক্রিকেট কেরিয়ারকে সম্মান জানাতে ১০ নম্বর জার্সি সংরক্ষণের সিদ্ধান্ত বিসিসিআইয়ের

মুম্বাই, ৩০ নভেম্বর (হি.স.): খেলায় কিংবদন্তি তারকাদের সঙ্গে সঙ্গে তাদের জার্সি নম্বরের অবসরের উদাহরণ নিছক কম নেই৷ বিশেষ করে ফুটবলে এমন ছবি দেখা যায় হামেশাই৷ সচিন তেন্ডুলকরের ক্রিকেট কেরিয়ারকে সম্মান জানাতে ভারতীয় ক্রিকেট বোর্ড বেসরকারি ভাবে দশ নম্বর জার্সি সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে৷ ক্রিকেটের ইতিহাসে বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত নজিরবিহীন বলে মনে করা হচ্ছে| দিয়েগো মারাদোনার অবসরের পর ২০০১ সালে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন দশ নম্বর জার্সি সরিয়ে রাখাতে চেয়েছিল৷ ২০০২ বিশ্বকাপে এএফএ’র তরফে ফিফায় ২৩ জনের যে স্কোয়াড জমা দেওয়া হয়েছিল তাতে ১ থেক ২৪ পর্যন্ত নম্বর ছিল৷ দশ নম্বর জায়গা ফাঁকা রাখা হয়েছিল৷ তাতে আপত্তি তোলে ফিফা৷ প্রাথমিক তালিকা গৃহীত না হওয়ায় পরিবর্তিত তালিকায় ২৩ নম্বরে থাকা ওর্তেগাকে ১০ নম্বর জার্সি পরার অনুমতি দেয় আর্জন্টাইন ফেডারেশন৷ পরবর্তী সময়ে লিওনেল মেসিকে দেশের হয়ে দশ নম্বর জার্সিতে খেলতে দেখা যায়৷
ফিফার বাধানিষেধে আন্তর্জাতিক ফুটবলে জার্সি সংরক্ষণ সম্ভব না হলেও ক্লাব ফুটবলে এমন বহু নিদর্শন রয়েছে৷ ইতালির ক্লাব নাপোলি দিয়েগো মারাদোনার সম্মানে দশ নম্বর জার্সি তুলে রেখেছে৷ ২০১৪’য় জাভিয়ের জানেত্তি অবসর নেওয়ার পর ইন্টার মিলান ৪ নম্বর জার্সি অবসরে পাঠিয়েছে৷ কিংবদন্তি ববি মুরের সম্মানে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ৬ নম্বর জার্সি সংরক্ষণ করেছে৷ ক্যুইন্স পার্ক রেঞ্জার্স রয় জোনসেরস্মৃতিতে ৩১ নম্বর জার্সি তুলে রেখেছে৷
আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন হৃদরোগে মাঠেই মৃত্যু হওয়া ক্যামেরুন তারকা মার্ক ভিভিয়েন ফো’র স্মৃতিতে ম্যাঞ্চেস্টার সিটি ২৩ নম্বর এবং দুই ফরাসি ক্লাব লেন্স ও লিয়ঁ ১৭ নম্বর জার্সি সংরক্ষণ করে৷ যদিও লিয়ঁ ২০০৮ সালে পুনরায় ফিরিয়ে আনে সংশ্লিষ্ট নম্বরটি৷ কিংবদন্তি পেলের সম্মানে নিউ ইয়র্ক কসমস ১০ নম্বর জার্সি অবসরে পাঠিয়েছে৷ ক্লাবের হয়ে খেলতে নেমে মাঠেই মৃত্যু হওয়া ব্রাজিলিয়ান তারকা ক্রিশ্চিয়ানো জুনিয়রের স্মৃতিতে ভারতের ডেম্পো এফসি ১০ নম্বর জার্সি বাকিদের থেক দূরে সরিয়ে রাখার সিদ্ধান্ত নেয়৷ পাওলো মালদিনির কোনও ছেলে যদি ক্লাব দলে জায়গা করে নিতে পারেন, তবে একমাত্র তিনিই এসি মিলানের ৩ নম্বর জার্সি গায়ে চাপাতে পারবেন৷ এই শর্তে সংরক্ষিত ক্লাবের ৩ নম্বর জার্সি৷ আপাতত তাঁর দুই ছেলে ক্রিশ্চিয়ান ও ড্যানিয়েল মিলানের যুব দলের সদস্য৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top