News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতীক্ষার অবসান, শুভারম্ভ হল হায়দরাবাদ মেট্রোর
Image

প্রতীক্ষার অবসান, শুভারম্ভ হল হায়দরাবাদ মেট্রোর

হায়দরাবাদ, ২৮ নভেম্বর (হি.স.): দীর্ঘ প্রতিক্ষার অবসান হল মঙ্গলবার| ২৮ নভেম্বর, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শুভারম্ভ হল হায়দরাবাদ মেট্রো রেলের যাত্রা| হায়দরাবাদ মেট্রো রেল যাত্রার শুভ সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-এর সঙ্গে এদিন মেট্রোয় সফর করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| প্রধানমন্ত্রী ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী ছাড়াও হায়দরাবাদ মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজ্যপাল ই এস এল নরশিমাণ, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি, তেলেঙ্গানার তথ্য-প্রযুক্তি মন্ত্রী কে টি রামা রাও এবং রাজ্য বিজেপির সভাপতি কে লক্ষ্মণ|
বাণিজ্যিকভাবে হায়দরাবাদ মেট্রো চলাচল করবে বুধবার, ২৯ নভেম্বর থেকে| প্রথম পর্যায়ে মিয়াপুর থেকে নাগোল, ৩০ কিলোমিটার পথে চলবে হায়দরাবাদ মেট্রো| এই মেট্রোপথে থাকবে ২৪টি স্টেশন| তেলেঙ্গানার তথ্য-প্রযুক্তি মন্ত্রী কে টি রামা রাও ইতিমধ্যে জানিয়েছেন, প্রাথমিকভাবে সকাল ৬.০০ মিনিট থেকে ১০.০০ মিনিট পর্যন্ত চলাচল করবে হায়দরাবাদ মেট্রো| এরপর সময়সূচি পরিবর্তন হলে সকাল ৫.৩০ মিনিট থেকে ১১.০০ পর্যন্ত চলবে হায়দরাবাদ মেট্রো| মেট্রো যাত্রীদের সুবিধার্থে একটি মোবাইল অ্যাপ তৈরি করা হবে বলে জানিয়েছেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী কে টি রামা রাও| মেট্রোর সুরক্ষায় মোতায়েন করা হচ্ছে ৫৪৬ জন নিরাপত্তা রক্ষী|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top