News Flash

  • Home
  • Uncategorized
  • বিদেশে পদ্মাবতী মুক্তি বন্ধের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট
Image

বিদেশে পদ্মাবতী মুক্তি বন্ধের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৮ নভেম্বর (হি.স.) : বড় স্বস্তি পেল পদ্মাবতী সিনেমার নির্মাতারা। আইনজীবী মনোহর লাল শর্মা বিদেশের মাটিতে পদ্মাবতী মুক্তি বন্ধের আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের কাছে দ্বারস্ত হয়েছিল। মঙ্গলবার সেই আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এ এম খানওয়িলকর এবং বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চের রায় বলা হয়, সিনেমাটি এখনও সিবিএফসির সার্টিফিকেট পাওয়ার অপেক্ষায় রয়েছে। কি করে সাংবিধানিক পদে থাকা কোন আধিকারিক সিবিএফসি সিনেমাটিকে সার্টিফিকেট দেওয়া উচিত কিনা তা মন্তব্য করে? এর ফলে সিনেমাটি নিয়ে সিবিএফসির সিদ্ধান্তের আগেই মতামত দেওয়া হচ্ছে। ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে আরও বলা হয় পদ্মাবতী প্রদর্শিত হবে কিনা সেটা সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র সিবিএফসির। যারা সাংবিধানিক পদে রয়েছেন বা সরকারী আধিকারিক তাদের এই বিষয়ে মন্তব্য করা উচিত নয়।
উল্লেখ্য পদ্মাবতী প্রদর্শন বন্ধের দাবিতে এই নিয়ে তিনবার সুপ্রিম কোর্টের কাছে আবেদন করা হল। আর তিনবারই সেই আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সিনেমাটি মুক্তি পেলে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে বলে কেন্দ্রকে জানায় গুজরাট, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশের রাজ্য সরকার। পাশাপাশি রাজপুত সংগঠন কর্নিসেনার পক্ষ থেকে দাবি করা হয় সিনেমায় পরিচালক ইতিহাসকে বিকৃত করেছে। এর ফলে রানি পদ্মিনীর মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে বলেও জানায় তারা। অন্যদিকে ব্রিটেনের সেন্সর বোর্ড পদ্মাবতী মুক্তির ছাড়পত্র দিয়েছে।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top