News Flash

  • Home
  • Uncategorized
  • পাচারের সঙ্গে যুক্ত লিঙ্কম্যানদের মাথাদের খোঁজ শুরু করেছে এসটিএফ
Image

পাচারের সঙ্গে যুক্ত লিঙ্কম্যানদের মাথাদের খোঁজ শুরু করেছে এসটিএফ

কলকাতা, ২৮ নভেম্বর (হি.স.): বাংলাদেশ সীমান্ত দিয়ে পাচারের সঙ্গে যুক্ত লিঙ্কম্যানদের মাথাদের খোঁজ শুরু করেছে এসটিএফ৷ প্রসঙ্গত, কলকাতা থেকে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর হাতে ধরা পড়ে যায় তিন জন৷ তাদের মধ্যে দু’জন জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিমের সঙ্গে যুক্ত৷ আর একজন মনতোষ দে৷ তার কাছেই অস্ত্র কিনতে এসে ধরা পড়ে যায় দু’জন৷ মনতোষকে প্রাথমিকভাবে অস্ত্র পাচারকারী বলেই মনে করেছিল পুলিশ৷ কিন্তু সময় যত এগিয়েছে, ততই ধন্দ বেড়েছে মনতোষ সম্পর্কে৷ তার জঙ্গি হওয়ার সম্ভাবনা এখনই উড়িয়ে দিচ্ছে না এসটিএফ৷ আর এই সম্পর্কে আরও জানতে সীমান্তে পাচারে জড়িতদের ‘নেতা’কে গ্রেফতার করা প্রয়োজন বলেই মনে করছেন তদন্তকারীরা৷ সম্প্রতি শিয়ালদহ স্টেশন চত্বর থেকে ধৃত লিঙ্কম্যান শেখ শাহদতকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই ওই ‘নেতা’র খোঁজ শুরু করেছেন তদন্তকারীরা৷ তাকে ধরতে পারলে কয়েকদিন আগে এ রাজ্যে পাওয়া আল কায়দা যোগ নিয়ে আরও তথ্য হাতে আসবে বলে তদন্তকারীরা মনে করছেন৷
এসটিএফ সূত্রে খবর, শেখ শাহদত পাচারের কাজে দালালের কাজ করত৷ তাঁর মত এমন অনেকেই পাচারের কাজে যুক্ত৷ তারাই বাংলাদেশ সীমান্ত দিয়ে গরু থেকে শুরু করে সোনা, মানুষ সবই পারাপার করে৷ এরপর বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য এদেশের পরিচয়পত্র তৈরি করে দেওয়ার কাজও তারাই করে৷ ফলে ওই লিঙ্কম্যানদের কাছে সব তথ্যই থাকে৷ বাংলাদেশ থেকে এসটিএফের কাছে তথ্য এসেছে যে, গত কয়েক বছরে এবিটির ৩০ জন জঙ্গি ভারতে অনুপ্রবেশ করেছে৷ এসটিএফ মনে করছে, বাংলাদেশ থেকে কতজন জঙ্গি এখনও পর্যন্ত এদেশে প্রবেশ ওই জঙ্গিদের নেতাকে গ্রেফতার করতে পারলে জানা সম্ভব হবে৷ একই সঙ্গে জানা যাবে কোথায় কোথায় ওই জঙ্গিরা ঘাঁটি গেড়ে রয়েছে৷
এসটিএফ সূত্রে খবর, শেখ শাহদতের কাছ থেকে অনেক তথ্য পাওয়া গিয়েছে৷ আর ওই নেতাকে গ্রেফতার করতে পারলে মনতোষ সম্বন্ধে আরও অনেক তথ্য পাওয়া যাবে বলে মনে করছে এসটিএফ৷ কারণ, মনতোষের একাধিক ডেরায় তল্লাশি চালিয়ে এসটিএফের হাতে একাধিক তথ্য এসেছে৷ ভারত-বাংলাদেশ সীমান্তের কিছু জায়গার মানচিত্র পাওয়া গিয়েছে৷ ওই মানচিত্রে দেখানো রয়েছে বাংলাদেশ সীমান্তের কোথায় কোথায় বিএসএফের নজরদারি থাকে না৷ সাধারণ অস্ত্রপাচারকারীর কাছে এই সব নথি কেন থাকবে, তা-ই ভাবাচ্ছে এসটিএফকে৷ আপাতত তাই ওই ‘নেতা’র খোঁজে শুরু হয়েছে তদন্ত৷ একই সঙ্গে এসটিএফ ধৃতদের বয়ান মিলিয়ে দেখছে বলেও জানা গিয়েছে৷ এসটিএফ সূত্রে খবর, সকলের বয়ানের মধ্যে কতটা মিল আছে সেটাই দেখা হচ্ছে আপাতত৷ তবে লিঙ্কম্যানদের নেতাকে ধরতে পারলে পুরো বিষয়টিই স্পষ্ট হয়ে যাবে৷ তাই নেতার খোঁজ শুরু হয়েছে৷ শাহদতের কাছ থেকে ওই নেতার বিষয়ে সুস্পষ্ট কিছু তথ্যও পাওয়া গিয়েছে বলে খবর৷ সেই সূত্র ধরেই আপাতত তাকে খুঁজছেন তদন্তকারী৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top