News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়োজনীয় পরিবর্তন না হওয়া পর্যন্ত বিহারে মুক্তি পাবে না পদ্মাবতী, দাবি নীতীশের
Image

প্রয়োজনীয় পরিবর্তন না হওয়া পর্যন্ত বিহারে মুক্তি পাবে না পদ্মাবতী, দাবি নীতীশের

পাটনা, ২৮ নভেম্বর (হি.স.) গোটা দেশজুড়ে চলা পদ্মাবতী সিনেমা নিয়ে বিতর্কের মধ্যে এবার মুখ খুললেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জনতাদল ইউনাইটেডের প্রধান নীতীশ কুমার। মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, ‘যতক্ষণ না পর্যন্ত পদ্মাবতীর পরিচালক এবং প্রযোজকরা সিনেমাটিতে প্রয়োজনীয় পরিবর্তন না করবেন। ততক্ষণ পর্যন্ত পদ্মাবতী বিহারে মুক্তি পাবে না’।
এদিকে বিহারের মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে কয়েক ঘণ্টা আগে সুপ্রিম কোর্টের তরফে বিদেশের মাটিতে পদ্মাবতী সিনেমার প্রদর্শন বন্ধের আর্জি খারিজ করে দেওয়া হয়। পাশাপাশি এও জানানো হয়, পদ্মাবতী প্রদর্শিত হবে কিনা সেটা সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র সিবিএফসির। যারা সাংবিধানিক পদে রয়েছেন বা সরকারী আধিকারিক তাদের এই বিষয়ে মন্তব্য করা উচিত নয়। বিহারের মুখ্যমন্ত্রীর আগে রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং গুজরাটের রাজ্য সরকারের তরফে কেন্দ্রের কাছে আর্জি করা হয় পদ্মাবতীর সিনেমা প্রদর্শন বন্ধ করার জন্য।
উল্লেখ্য মঙ্গলবার কলকাতার টলিউডের পক্ষ থেকে মঙ্গলবার দুপুর ১২ থেকে ১২:১৫ পর্যন্ত শুটিং বন্ধ করে পদ্মাবতীর পাশে এসে দাঁড়ায়। এদিকে রাজস্থানের রাজপুত সংগঠন কর্নি সেনার পক্ষ থেকে দাবি করা হয় সিনেমাটিতে ইতিহাসকে বিকৃত করেছেন পরিচালক। তার ফলে রানি পদ্মিনীর সম্মান কুলশিত হচ্ছে বলে দাবি করা হচ্ছে রাজপুত সংগঠনের পক্ষ থেকে ।-

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top