News Flash

  • Home
  • Uncategorized
  • চাকুরীর দাবী, আশার গুঁড়ে বালি
Image

চাকুরীর দাবী, আশার গুঁড়ে বালি

নির্বাচনের আগে মিলবে না টিএসআরে অফার, মুখ্যমন্ত্রী জানালেন প্রত্যাশীদের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর৷৷ বিধানসভা ভোটে মুখে চাকরী কেলেঙ্কারীতে জড়িয়ে পড়ে দমবদ্ধকর অবস্থায় নেতা মন্ত্রীরা৷ সরকার যে

সোমবার মুখ্যমন্ত্রী মানিক সরকারের সাথে সাক্ষাৎ করেন টিএসআরে চাকুরীপ্রত্যাশীরা৷ ছবি নিজস্ব৷

কোন দপ্তরে নিয়োগ প্রক্রিয়া শুরু করে ঝুকি নিচ্ছেনা স্পষ্ট হয়ে উঠলো টিএসআরের নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার মধ্য দিয়ে৷ টি এস আরের বিভিন্ন পদের জন্য সমস্ত পরীক্ষা নীরিক্ষায় নির্বাচিত হওয়া প্রায় ৩ শতাধিক কর্মপ্রত্যাশীরা হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন৷ সোমবার চাকুরী প্রত্যাশীদের একটি প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন৷ সিলেকশন টুকেনের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পথে৷ টলমল অবস্থায় থাকা সরকার বেকার যুবাদের দীর্ঘদিন আশ্বাস দেওয়ার পর আচমকা ১৮০ ডিগ্রী ঘুরে গিয়েছে৷ নির্বাচনী আচরনবিধি লাগুর আগেই রাজ্য সরকার চাকুরী প্রদান নিয়ে কঠোর মনোভাব স্পষ্ট করে দিয়েছেন৷ বিধানসভা নির্বাচনে দল ক্ষমতায় ফিরলে দুমাস পর ভাবনায় রেখে নিয়োগপত্র দেওয়া হবে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী কর্মপ্রত্যাশীদের৷ খুব সঙ্গত কারনেই হতাশ হয়ে পড়েছেন টিএসআরের নিয়োগ প্রত্যাশীরা৷ শাসক দল বুঝে গিয়েছে এই মুহূর্তে ১০,৩২৩ জন গলায় কাটা হয়ে পড়েছে৷ নতুন নিয়োগ করতে গিয়ে আইনী ঝামেলায় জড়িয়ে পড়লে হয়তো ক্ষমতা ফস্কে যেতে পারে৷ বেকারদের চাকরীর ললিপপ দিয়ে নির্বাচনী বৈতড়নী পাড় হওয়ার কৌশলকে তীব্র ভাষায় বিধঁলেন কর্মপ্রত্যাশীরা৷ জানা গিয়েছে, তারাও খুব শীঘ্রই অফার ছাড়ার দাবীতে আন্দোলনে নামবেন৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top