News Flash

  • Home
  • Uncategorized
  • ১ ডিসেম্বর থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল ৮টি ট্রেন, ঘোষণা ভারতীয় রেলের
Image

১ ডিসেম্বর থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল ৮টি ট্রেন, ঘোষণা ভারতীয় রেলের

লখনউ, ২৭ নভেম্বর (হি.স.): শৈত্যপ্রবাহে কাঁপছে গোটা উত্তর ভারত| একই সঙ্গে চোখ রাঙাচ্ছে ঘন কুয়াশা| ঘন কুয়াশার কারণে আগামী দিনে দৃশ্যমানতা স্বাভাবিকের থেকে অনেকটাই কমে যাবে, এমনটা স্বাভাবিক ব্যাপার| তাই আগে ভাগেই বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল| সোমবার উত্তর-পূর্বাঞ্চলীয় রেলওয়ে (এনইআর)-র তরফে জানানো হয়েছে, ঘন কুয়াশার কারণে ডিসেম্বর মাসের ১ তারিখ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে ৮টি ট্রেন|
১ ডিসেম্বর থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত যে সমস্ত ট্রেন বাতিল থাকবে সেগুলি হল, আগ্রা ইন্টারসিটি, ১২১৭৯ লখনউ জংশন-আগ্রা ক্যান্টনমেন্ট এক্সপ্রেস, ১৫২০৯ সহর্ষ-অমৃতসর এক্সপ্রেস, ১৪৬৭৪ অমৃতসর-জয়নগর শহীদ এক্সপ্রেস এবং লখনউ-আনন্দ বিহার এক্সপ্রেস| উত্তর-পূর্বাঞ্চলীয় রেলওয়ে (এনইআর)-র মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় যাদব জানিয়েছেন, কুয়াশার কারণেই বাতিল করা হচ্ছে ৮টি ট্রেন| কিছু ট্রেন আবার আংশিকভাবে বাতিল করা হয়েছে, যেমন-গোয়ালিওর-বরাউনি এক্সপ্রেস|
ডিসেম্বর মাসের ১ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখ পর্যন্ত প্রতি বৃহস্পতিবার বাতিল থাকবে জয়নগর-নিউ দিল্লি এক্সপ্রেস, আজমগড়-দিল্লি কৈফিয়াত্ এক্সপ্রেস, বরাউনি-আম্বালা হরিহরনাথ এক্সপ্রেস| ১ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখ পর্যন্ত প্রতি শুক্রবার বাতিল থাকবে জয়নগর-অমৃতসর এক্সপ্রেস|

Releated Posts

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top