News Flash

  • Home
  • Uncategorized
  • রেকর্ড ঠাণ্ডা কার্গিলে, হাড় কনকনে ঠাণ্ডার পরশ ভূস্বর্গে
Image

রেকর্ড ঠাণ্ডা কার্গিলে, হাড় কনকনে ঠাণ্ডার পরশ ভূস্বর্গে

শ্রীনগর, ২৭ নভেম্বর (হি.স.): প্রবল ঠাণ্ডায় কাঁপছে গোটা কাশ্মীর উপত্যকা| প্রায় প্রতিদিনই কমছে তাপমাত্রার পারদ, পাশাপাশি দিন দিন বাড়ছে ঠাণ্ডার কামড়| হাড় কনকনে ঠাণ্ডায় কাঁপছে লেহ, কার্গিল এবং শ্রীনগর শহর সহ ভূস্বর্গের বিভিন্ন জায়গা| রবিবার রাতে লাদাখ রিজিওনের কার্গিলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১০.৪ ডিগ্রি সেলসিয়াস| যা এখনও পর্যন্ত মরসুমের শীতলতম রাত| হাড় কাঁপিয়ে দেওয়া ঠাণ্ডা পড়েছে লেহ এবং লাদাখেও| আবহাওয়ার দফতরের অধিকর্তা জানিয়েছেন, রবিবার রাতে লাদাখ রিজিওনের লেহ-তে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৮.৫ ডিগ্রি সেলসিয়াস|
রবিবার রাতে শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ০.৪ ডিগ্রি সেলসিয়াস| আবাহওযা দফতরে সূত্রের খবর, ২৪ নভেম্বর রাতে দক্ষিণ কাশ্মীরের কাজিগুন্দ শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১.৬ ডিগ্রি সেলসিয়াস| কোকেরনাগ-এ সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১.১ ডিগ্রি সেলসিয়াস, বার্ষিক অমরনাথ যাত্রার বেসক্যাম্প পহেলগামে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৩.১ ডিগ্রি সেলসিয়াস, উত্তর কাশ্মীরের কুপওয়ারায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১.৮ ডিগ্রি সেলসিয়াস| আবহবিদরা জানিয়েছেন, উত্তর কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র গুলমার্গে রবিবার রাতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১.৫ ডিগ্রি সেলসিয়াস| হাড় কনকনে ঠাণ্ডায় এই মুহূর্তে ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা ভূস্বর্গের মানুষজন|

Releated Posts

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top