News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেসের ভোটের রণকৌশল ও জোট নিয়ে আলোচনার জন্য রাজ্যে আসলেন ইমো সিং
Image

কংগ্রেসের ভোটের রণকৌশল ও জোট নিয়ে আলোচনার জন্য রাজ্যে আসলেন ইমো সিং

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর৷৷ ১৮’র নির্বাচনের শঙ্খনাদ পড়তেই ঘর ঘুচাতে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দলগুলি৷ সাংগঠনিক দূর্বলতা কাটিয়ে ধানিছড়া উপনির্বাচনে কংগ্রেসের জয়ে কর্মী স্বল্পতার খরা কাটতে শুরু করেছে৷ পশ্চিম জেলার জন্য নিযুক্ত আইসিসি’র পর্যবেক্ষক রাজকুমার ইমো সিং রবিবার রাজ্য সফরে এসেছেন৷ আগরতলা বিমানবন্দরে পর্যবেক্ষককে বরণ করে নিয়েছেন পিসিসি সম্পাদক জয়দুল হোসেন এস সি সেলের সম্পাদক বিজয় দাস যুব রতন দাস৷ রাজ্য অতিথিশালায় দলীয় কর্মীদের সঙ্গে দেখা করে সাংগঠনিক বিষয়ক রিপোর্ট নিয়েছেন৷ উজ্জয়ন্ত প্যালেসে  প্রদেশ কংগ্রেস ওয়ার্কিং কমিটির সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন৷ প্রার্থী চয়ন, কংগ্রেসের নির্বাচনী রনকৌশল এবং জোট ইস্যুতে প্রশ্ণ করা হলে পর্যবেক্ষক রাজকুমার ইমো সিং সাফ জানিয়ে দিয়েছেন যোগ্য, ইমেজ রয়েছে ব্যক্তিরা প্রার্থী হবেন এবার নির্বাচনে৷ গত ২৪ বছরে রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি ৬২ দিনে দুজন সাংবাদিক খুন৷ উপজাতি এলাকার স্বাস্থ্য, বিদ্যুৎ, পরিশ্রুত পানীয় জলের সমস্যা৷ ত্রিপুরার জনগন দলকে মজবুত করতে সহযোগিতা করবেন বলে স্বর্ষ্টতর জানিয়ে দিয়েছেন রাজকুমার ইমো সিং৷ প্রদেশ কংগ্রেস ওয়ার্কিং কমিটির সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মণ রাজ্য সরকারকে আইন  শৃঙ্খলা অবনতির জন্য তীব্র ভাষায় আক্রমন করেন৷ তাঁর অইভযোগ, বামফ্রন্ট ভোট বৈতরনী পাড় হওয়ার জন্য জাতি-উপজাতি বিভাজনের সংকীর্ণ রাজনীতিতে মেতে উঠেছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top