News Flash

  • Home
  • Uncategorized
  • আইপিএপটি এখন বিজেপির শিকারি মোরগ আখ্যা দিয়ে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে তোপ মানিক সরকারের
Image

আইপিএপটি এখন বিজেপির শিকারি মোরগ আখ্যা দিয়ে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে তোপ মানিক সরকারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর৷৷ কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে আবার তোপ দাগলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম র

রবিবার বিবেকানন্দ ময়দানে সিআইটিইউর সমাবেশে বক্তব্য রাখেন সিপিএম পলিটব্যুরোর সদস্য তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ ছবি নিজস্ব৷

পলিটব্যুরো সদস্য মানিক সরকার৷ তিনি কেন্দ্রীয় সরকারের জনবিরোধী এবং ধনিকশ্রেণির হাতিয়ার বলে অভিহিত করেছেন৷ রবিবার আগরতলায় সিপিআইএম এর শ্রমিক সংগঠন সিআইটিইউ এর এক জমায়েতে ভাষণ দিতে গিয়ে মানিক সরকার বলেন, কেন্দ্রের বর্তমান সরকার যে সব নীতি নিচ্ছে তা ইতোপূর্বে দেশের অন্য কোনও সরকার করেনি৷ এমন জনবিরোধী সরকার ইতোপূর্বে কখনও লক্ষ করা যায়নি৷ বর্তমানে সরকার যে সমস্ত নীতি নিচ্ছে তাতে গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, মধ্যবিত্ত অংশের জনগণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন৷ এই সরকার দেশের পুঁজিপতি এবং শোষকশ্রেণির হয়ে কাজ করছে৷ তিনি আরও বলেন, ইতোপূর্বে কংগ্রেস সরকারের উপর অতিষ্ট হয়ে জনগণ বিজেপি সরকারকে ক্ষমতায় এনেছিল৷ কিন্তু সমস্যা এখন আরও বেড়ে গেছে৷ দেশের একটি ক্ষুদ্র অংশের কাছে সমস্ত সম্পত্তি চলে যাচ্ছে৷ আগে দেশের মোট সম্পদের যাঁরা ৪২ শতাংশের মালিক ছিলেন তাঁরা এখন ৬৮ শতাশের মালিক হয়েছেন৷ প্রতি বছর ব্যাপক হারে বেকার বাড়ছে৷ অন্যদিকে বাড়তি সমস্যা হিসাবে দেখা দিয়েছে সাম্প্রদায়িকতা৷ তিনি রাজ্যের প্রসঙ্গ টেনে বলেন, ত্রিপুরা বামফ্রন্ট সরকার সম্পূর্ণ বিপরীত পথে হেঁটে চলেছে৷ কেন্দ্রের নির্দেশ অমান্য করে চাকরি দিচ্ছে, নতুন পদ সৃষ্টি করছে, শূন্য পদ পূরণ করছে৷ ত্রিপুরায় জনমুকি কর্মসূচি কেন্দ্রীয় চাপেও বন্ধ হচ্ছে না৷ আর এ জন্যই স্বার্থান্বেষীরা ত্রিপুরার বামফ্রন্ট সরকারকে উৎখাত করে একিট গরিব বিরোধী সরাকর চাইছে বলেও তিনি উল্লেক করেন৷
রাজ্যের অস্থির বাতাবরণ সৃষ্টি করছে বিজেপি৷ অভিযোগ তুলেছেন সিপিআইএম র পলিটব্যুরো সদস্য তথা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ তাঁর মতে, বিজেপি খুবই সতর্কভাবে আইপিএফটিকে শিকারি মোরক হিসাবে ব্যবহার করছে৷ আগরতলায় এই জনসভায় ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পলিব্যুরো সদস্য মানিক সরকার প্রধানমন্ত্রী দফতরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংকেও তীব্র ভাষায় আক্রমণ করেছেন৷ মুখ্যমন্ত্রী বলেন, সারা দেশে যাঁরা ভেদাভেদ চড়াচ্ছে তাঁরাই এ রাজ্যে অস্থিরতার বাতাবরণ সৃষ্টি করছে৷ উসকানি দিচ্ছে৷ আইপিএফটি পৃথক রাজ্যের দাবি নিয়ে দিল্লি গিয়েছিল৷ কিন্তু তাঁদের দাবি অবাস্তব, সে কথা বলেনি কেন্দ্রীয় সরকার৷ উপরন্ত তাঁদের উসকে দিয়েছেন প্রধানমন্ত্রী তফদরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং৷ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যকে ভাগ করার চক্রান্ত চালাচ্ছে যারা, একসময় তারাই স্বাধীন ত্রিপুরার ডাক দিয়েছিল৷ জনবিচ্ছিন্ন হয়ে এখন পৃথক রাজ্যের দাবি তুলেছে এরা৷ সারা রাজ্যে অগণতান্ত্রিক পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে৷ এর পিছনে মদত যোগাচ্ছে বিজেপি৷ তিনি আরও বলেন, রাজ্যে যে বামফ্রন্ট সরকার রয়েছে তার কার্যকলাপ দৃষ্টান্ত হিসাবে সারা দেশে প্রচার হচ্ছে৷ পুঁজিপতিদের জন্য সমস্যা তৈরি করেছে৷ তাই এই সরকারের পতনের জনষ সর্বশক্তি প্রয়োগ করছে বিজেপি এবং তাদের সহযোগীরা৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top