News Flash

  • Home
  • Uncategorized
  • সংবিধান মেনে চলা প্রত্যেক নাগরিকের কর্তব্য : প্রধান বিচারপতি
Image

সংবিধান মেনে চলা প্রত্যেক নাগরিকের কর্তব্য : প্রধান বিচারপতি

নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.) : দেশের সংবিধান মেনে চলা প্রত্যেক নাগরিকের কর্তব্য৷ আইন দিবস উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রবিবার এমনটাই জানান প্রধান বিচারপতি দীপক মিশ্র৷ বলেন, গণতন্ত্র ও আইনের শাসককে মজবুত করতে ধর্ম, বর্ণ ও জাত নির্বিশেষে সব নাগরিকের উচিত সংবিধান মেনে চলার৷
এদিন দেশের নাগরিকদের সংবিধান মেনে চলার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, দেশের সংবিধান যেমন তাদের কিছু মৌলিক অধিকার দিয়েছে তেমনই নাগরিকদের উচিত তাদের কর্তব্য পালন করার৷ সেই সঙ্গে জানিয়ে দেন, দেশের বিচার ব্যবস্থা কখনোই আইনসভার কাজে হস্তক্ষেপ করে না৷
পাশাপাশি দেশের সংবিধান নাগরিকদের যে অধিকার দিয়েছে তাকে অগ্রাধিকার দেওয়ার কথাও বলেন তিনি | প্রধান বিচারপতি বলেন, দেশের সংবিধান নাগরিকদের যে অধিকার দিয়েছে তাকে অগ্রাধিকার দিতে হবে৷ নাগরিকদের অধিকারের সঙ্গে কোন অবস্থাতেই যেন আপোষ না করা হয়৷
এদিন প্রধান বিচারপতি বলেন, নাগরিকদের মৌলিক অধিকারকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে৷ মানুষের অধিকার ও সরকারের কাজের মধ্যে একটা সমতা থাকা চাই৷
উল্লেখ্য, ১৯৪৯ সালের আজকের দিনে দেশের সংবিধানের খসড়া তৈরি করা হয়৷ প্রতি বছর এই দিনটিতে সংবিধান দিবস পালন করা হয়৷হিন্দুস্থান সমাচার |

Releated Posts

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top