News Flash

  • Home
  • Uncategorized
  • লংকায় ফের বুনো হাতির হামলা, ভাঙচুর
Image

লংকায় ফের বুনো হাতির হামলা, ভাঙচুর

লংকা (অসম), ২৬ নভেম্বর, (হি.স.) : হোজাই জেলার লংকায় অন্য প্রান্তে ফের বুনো হাতির একদল শনিবার রাত থেকে আজ সকাল পর্যন্ত তাণ্ডব চালিয়েছে। এবার লংকার কৃষ্ণনগর অঞ্চলে ব্যাপক উপদ্ৰব সৃষ্টি করে শ বিঘা ধান খেতের ফসল নষ্ট করে দেওয়ার পাশাপাশি লণ্ডভণ্ড করেছে কয়েকটি বসতঘর। হাতির উপদ্ৰবে এলাকায় আতংক বিরাজ করছে।
জেলার লংকার পৃথক পৃথক স্থানে ইতিমধ্যে বুনো হাতির উপদ্ৰবে জনজীবন তছনছ হয়ে গেছে। প্রায় ৩০-৪০টি হাতির এক বিশাল দল গত বৃহস্পতিবার, শুক্রবার রাতেও লংকার পাঞ্জাবিবস্তি, চামবাড়িতে ঢুকে ব্যাপক হামলা চালিয়েছে। এতে পাঞ্জাবিবস্তির দুটি বসতবাড়ি সম্পূর্ণ ধূলিস্যাত করে দেওয়ায় গৃহস্থরা সর্বস্বান্ত হয়ে গেছেন। নষ্ট করে দিয়েছে বিঘার পর বিঘা খেতের ফসল।
অন্যদিকে জনবহুল চামবাড়ি গ্রামেও একইভাবে আরেকটি বুনো হাতির দল ঢুকে শুক্রবার রাতে ব্যাপক হাঙ্গামা চালিয়েছে। ধানের খেত ও বাড়িতে উৎপাদিত মরশুমি শাক-সবজি খেয়ে, গাছ-গাছালি ভেঙে তছনছ করে দিয়েছে দামালরা।
তবে কোনও হতাহতের ঘটনা না ঘটলেও ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। গ্রামগুলির জনসাধারণ জানিয়েছেন, গত প্রায় এক সপ্তাহ ধরে গোটা অঞ্চলে প্রায় প্রতিরাতে হাতির দল খাদ্যের সন্ধানে নেমে এসে বিস্তর উপদ্রব করছে। আতস-বাজি পুড়িয়ে, টিন বাজিয়ে, মশাল জ্বালিয়েও কোনও পাচ্ছেন না তাঁরা। এ যেন গা-সওয়া হয়ে গেছে হাতিদের।

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top