সুইডেন, ২৬ নভেম্বর (হি.স.) : পোষ্যদের মধ্যে কুকুর মানুষের সবথেকে বড় বন্ধু। ঘরের পোষা কুকুরের সান্নিধ্যে থাকলে বাড়ির মনিবের জীবনের
আয়ু বৃদ্ধির পাশাপাশি হৃদরোগের সম্ভাবনা কমে যায়। সম্প্রতি সুইডেনের একদল বিজ্ঞানীর গবেষনায় এই তথ্য উঠে এসেছে।
কয়েকদিন আগে ‘সায়েন্টিফিক’ নামক এক জার্নালে গবেষকরা দাবি করেন, ঘরের কুকুর পোষ্য থাকলে কার্ডিও ভ্যাসকুলার সমস্যা অনেক কমে যায়। ঘরের পোষ্যের জন্য বিশেষ করে অবিবাহিত মনিবরাই উপকৃত বেশি হয়। কুকুর পোষ্য থাকলে অবিবাহিত মনিবদের একাকিত্ব দূর করতে অনেক সাহায্য করে। জার্নালে গবেষকরা আরও দাবি করেন, হৃদরোগ থেকে মৃত্যুর ঝুঁকি কমিয়ে দিতে সাহায্য করে পোষ্য কুকুর। গবেষকরা ৪৫ থেকে ৮০ বছর বয়স্কদের উপর সমীক্ষা চালায় দীর্ঘ কয়েক বছর। সমীক্ষায় দেখা গেছে কুকুর পোষেন না এমন মানুষদের ক্ষেত্রে হৃদরোগে মৃত্যুর হার বেড়েছে ৩৫ শতাংশ। উল্টো ছবিও দেখা গেছে। কুকুর সঙ্গে থাকলে মৃত্যুর হার কমে দাঁড়িয়েছে ১২ শতাংশ। কিন্তু সায়েন্টিফিক জার্নালে প্রকাশিত তথ্যে পরিস্কার ভাবে বলা হয়নি কুকুর কিভাবে হৃদরোগে প্রতিরোধ করতে সাহায্য করে।

ঘরের পোষা কুকুর থাকলে বাড়ির মনিবের জীবনের আয়ু বৃদ্ধি হয়
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















