News Flash

  • Home
  • Uncategorized
  • মুকুলকে থামাতে মাঠে নামতে চলেছেন মমতা
Image

মুকুলকে থামাতে মাঠে নামতে চলেছেন মমতা

কলকাতা, ২৬ নভেম্বর ( হি.স.): বাগযুদ্ধে মুকুল রায়কে থামাতে পারছেন না তৃণমূল নেতারা ৷ কিছুতেই প্রাক্তনকে সামলাতে পারছেন না বর্তমান নেতারা ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের পরই দ্বিতীয় স্থানে থাকা মুকুল রায়কে বাকি নেতারা বাগে আনতে পারবেন না বলেই মনে করা হচ্ছিল ৷ সেটাই সত্যি হচ্ছে ৷ তাই, পঞ্চায়েত ভোটের আগে একসময়ের ‘ডানহাত’কে সামলাতে এবার স্বয়ং মমতাকেই মাঠে নামতে হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷
প্রথমে পার্থ চট্টোপাধ্যায়, তারপর ফিরহাদ হাকিম, তারপর অর্জুন সিং, মাঝে শোভনদেব চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়রা চেষ্টা করেছেন মুকুল রায়কে পাল্টা দেওয়ার ৷ কিন্তু পারেননি ৷ মুকুলের বাকচাতুর্যে পিছু হঠেছেন প্রত্যেকেই ৷ এমনকি তৃণমূল যুব সভাপতি ও বর্তমানে মুকুলের জায়গায় ‘নাম্বার টু’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বাগযুদ্ধে যাননি ৷ তিনি সরাসরি আদালতের শরণাপন্ন হয়েছেন ৷ অভিষেক বনাম মুকুলের লড়াই রাজনীতির মঞ্চ ছেড়ে এখন সরাসরি আদালতের কাঠগড়ায় ৷ তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, ‘কাঁচড়াপাড়ার কাঁচা’ ছেলে বলে আক্রমণ করলেও, সেই ‘কাঁচা ছেলের’ কাছেই ‘বাচ্চা ছেলে’ বলে প্রমাণিত হয়েছেন ৷
শেষে তৃণমূলের বড় নেতারা যুদ্ধে এগিয়ে দিয়েছেন ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিংকে ৷ যদিও বাবাকে ছেড়ে ছেলেকেই আক্রমণের লক্ষ্য হিসাবে বেশি করে বেছে নিয়েছেন অর্জুন ৷ মুকুল রায়কে একটা পুরসভা আসন জিতে দেখাবার চ্যালেঞ্জ দিলেও সেই যুদ্ধ বেশি দূর এগোয়নি ৷ মুকুলের সঙ্গে যুদ্ধে অর্জুন যে বাজী হতে পারেন না, তা বুঝে গিয়েছেন তৃণমূল নেতৃত্ব ৷ বিশ্ববাংলা নিয়ে রানি রাসমনির মঞ্চে মুকুলের বোমাতেও বেশ ‘আহত’ হয়েছেন তৃণমূল নেতা-মন্ত্রীরা ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় মামলা করার হুমকি দিয়ে নোটিশ পাঠিয়েছেন ৷ তার উত্তরে সাত দিনের মধ্যে নোটিশ ফিরিয়ে নেবার হুমকি দিয়ে উকিলি চিঠি পাঠিয়েছেন মুকুলও ৷ নেতা-মন্ত্রীরা তো বটেই মুকুলকে আক্রমণ করতে মাঠে নামাতে হয়েছে নবান্নের দুই সচিবকেও৷ সেখানেও সমস্যা৷ স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্য এবং ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ সচিব রাজীব সিনহার বিরুদ্ধেই মুকুল রায় লড়াই ঘোষণা করায় রণে ভঙ্গ দিয়েছেন তাঁরাও ৷
শেষ ভরসা এখন সেই ‘ওয়ান অ্যান্ড ওনলি’ মমতা বন্দ্যোপাধ্যায়৷ পদমর্যাদায় অনেক উপরে ৷ দলের কান্ডারি ৷ তাই মুকুল রায়কে এখনও সেভাবে আক্রমণ করেন নি মমতা ৷ একসময়ের সবচেয়ে কাছের লোককে থামাতে তাঁর বিরুদ্ধে মুখ খোলাটাও রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষে শোভনীয় নয় ৷ তাই দায়িত্ব বর্তেছিল পার্থ চট্টোপাধ্যায়ের উপর ৷ কথার লড়াইটা তিনিই করছিলেন ৷ মাঝে মাঝে এসে কথার ‘গুলি গোলা’ ছুঁড়ে যাচ্ছিলেন বাকি নেতারা ৷ কিন্তু লড়াইয়ে কোথায় যেন একটা খামতি থেকে যাচ্ছে ৷ ঠিক জমছে না ৷ লড়াইয়ে কোথায় যেন হারতে হচ্ছে পদে পদে৷ বাকি নেতারা বি জে পি-র রাহূল সিনহা, জয় বন্দ্যোপাধ্যায়, দিলীপ ঘোষকে থামাতেই ব্যস্ত ৷ বিধানসভাতেও দিলীপকে সামলাতেই ব্যস্ত ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়রা ৷ কিন্তু তৃণমূলের জন্মলগ্ন থেকে দলে থাকা ও এখন খাতায় কলমে পুরোপুরি তৈরি মুকুলকে তাঁরা ঠিকঠাক থামাতে পারছেন না বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল ৷
বাংলার রাজনীতিতে মুকুল রায়ের সমগোত্র যে বাকি নেতারা নন তা আগেই বলে দিয়েছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷ তাই, মুকুল রায়কে সামলাতে এখন মাঠে নামতে হবে সেই মমতাকেই ৷ রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, একমাত্র মমতাই পারেন মুকুলকে থামাতে ৷ বিশেষজ্ঞরা মনে করছেন, পঞ্চায়েত ভোটের প্রচার শুরু হলেই যেকোনও দিন মুকুলকে কথার আক্রমণ করবেন মমতা ৷
মুকুল বনাম মমতা, সেই লড়াই দেখার জন্যই এখন অপেক্ষায় বাংলার আমজনতা ৷ মুকুলের বিরুদ্ধে মমতা কী বলেন, পাল্টা মুকুল কি বলেন তার দিকেই তাকিয়ে রাজনীতিপ্রেমী বাঙালিরা ৷ অধীর আগ্রহে তাকিয়ে সংবাদমাধ্যমও ৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top