News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশে খাদে বাস পড়ে দু’জন নিহত, আহত বেশ কয়েকজন
Image

বাংলাদেশে খাদে বাস পড়ে দু’জন নিহত, আহত বেশ কয়েকজন

নওগাঁ(বাংলাদেশ), ২৬ নভেম্বর (হি.স.): বাংলাদেশে খাদে বাস পড়ে দু’জন নিহত হয়েছেন। রবিবার সকালে বাংলাদেশের নওগাঁর মান্দা উপজেলার স্বতীহাট পঞ্চমীতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে | আহত হন বেশ কয়েকজন।
জানা গেছে রাজশাহী থেকে নওগাঁ যাচ্ছিল তিশা পরিবহন নামে দুর্ঘটনাগ্রস্থ বাসটি । এসময় আহত হন বেশ কয়েকজন । স্থানিয় সময় সকাল পৌনে ৯টার দিকে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি । এতে ঘটনাস্থলেই ওই দু’জনের মৃত্যু হয়। নিহতরা হলেন-পূবালী ব্যাংক সান্ততাহার শাখার কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ জেলার আব্দুর রহিম ও বাসের হেল্পার ইসলাম। এসময় আহত হন বেশ কয়েকজন।
মান্দা থানার ভারপ্রাপ্ত (ওসি) আনিছুর রহমান জানান, এদিন সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সকালে তিশা পরিবহন নামে একটি বাস রাজশাহী থেকে নওগাঁ যাচ্ছিল। পথে পঞ্চমীতলা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে দুইজনের মৃত্যু হয় । এসময় আহত হন বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর পর চালক পালিয়ে গেছে।

Releated Posts

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top