News Flash

  • Home
  • Uncategorized
  • জঙ্গি হামলার ঘটনায় তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল ইজিপ্ট সরকার
Image

জঙ্গি হামলার ঘটনায় তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল ইজিপ্ট সরকার

সিনাই (ইজিপ্ট), ২৫ নভেম্বর (হি.স.): জঙ্গি হামলার ঘটনায় তিনদিনের রাষ্ট্রীয় শোক প্রকাশ করল ইজিপ্ট সরকার। ইজিপ্টের পাশে থাকার আশ্বাস দিয়েছে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রভিশ কুমার বলেন, “ইজিপ্টের উত্তর সিনাইয়ের বির-আল-আবেদে হামলার নিন্দা করছি। এদেশের সরকার ইজিপ্ট সরকারের পাশে আছে।”
গতকাল দুপুরে হামলাটি চালানো হয় একটি মসজিদে। সেখানে তখন প্রার্থনা করছিলেন অনেকে। ঠিক সেই সময় হামলা চালানো হয়। জঙ্গিরা গাড়িতে এসে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। প্রাণ হারান ২৩৫ জন। আহত প্রায় ১০৯ জন।
শোকপ্রকাশ করে ইজিপ্টের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ এল সিসি বলেন, আমাদের উপর আক্রমণ নামিয়ে আনা হল। তবে এই হামলা আমাদের ক্ষমতা বৃদ্ধি করবে। আমরা ঘুরে দাঁড়াব। সর্বশক্তি দিয়ে সন্ত্রাসবাদের মোকাবিলা করব। ভারতের তরফে বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা বিশ্বকে একজোট হতে হবে।

Releated Posts

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top