News Flash

  • Home
  • Uncategorized
  • সংসদ বন্ধ কেন সেই বিষয়ে বিজেপির কাছে জবাব চাইল আনন্দ শর্মা
Image

সংসদ বন্ধ কেন সেই বিষয়ে বিজেপির কাছে জবাব চাইল আনন্দ শর্মা

নয়াদিল্লি, ২৫ নভেম্বর (হি.স.) : রাজনীতিতে নিজেদের প্রাসঙ্গিকতা বজায় রাখতে মরিয়া হয়ে উঠেছে দেশের প্রধান বিরোধী দল কংগ্রেসের। এমনিতে উত্তরপ্রদেশ নির্বাচনে বিজেপির তুঙ্গস্পর্শী সাফল্যের পরে অনেকটাই ব্যাকফুটে কংগ্রেস। তাই প্রধানমন্ত্রী বিরুদ্ধে বিষোদগার করলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা আনন্দ শর্মা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘গুজরাট নির্বাচনের আগে সংসদ বন্ধ রাখার জন্য আমরা সরকার ও প্রধানমন্ত্রীকে দায়ী করছি। রাফায়াল চুক্তি এবং জিএসটিকে ভুল ভাবে সম্পাদন করার জন্য সংসদে বিরোধীদের প্রশ্নবানকে এড়ানোর জন্যই সংসদ বন্ধ করে রেখেছে বিজেপি।’
পাশাপাশি আনন্দ শর্মা আরও বলেন, ‘প্রধানমন্ত্রী চান না গুজরাটের বাসিন্দারা বাস্তবটা দেখুক। গুজরাটের ভোটাররা তা হলে বুঝতে পারবে বড় বড় কথা বলা প্রধানমন্ত্রী মোদী বাস্তবে কতটা ভীরু এবং কতটা দুর্বল আর সেই কারণেই তিনি সংসদে বিরোধীদের মুখোমুখি হতে সাহস পাচ্ছেন না।’
অন্যদিকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দাবি করা হয়েছে আগামী ১৫ ই ডিসেম্বর থেকে ৫ ই জানুয়ারি থেকে শুরু হবে সংসদের শীতকালীন অধিবেশন। পাশাপাশি গুজরাটে বিধানসভা নির্বাচন দুই দফায় অনুষ্ঠিত হবে। প্রথম দফায় ১৫ ডিসেম্বর এবং দ্বিতীয় দফায় ৫ ই জানুয়ারি। ১৮ ই ডিসেম্বর ফলাফল ঘোষণা করা হবে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top