News Flash

  • Home
  • Uncategorized
  • ১০০ বছর বাদে প্রথম মহিলা মেয়র পেতে চলেছে লখনউ
Image

১০০ বছর বাদে প্রথম মহিলা মেয়র পেতে চলেছে লখনউ

লখনউ, ২৫ নভেম্বর (হি.স.) একশো বছরে প্রথমবারের জন্য মহিলা মেয়র পেতে চলেছে উত্তরপ্রদেশের লখনউ পৌরনিগম। সূত্রের খবর নির্বাচন কমিশন সূত্রে উত্তরপ্রদেশের লখনউ পৌরনিগমটি মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়েছে। আর তাই কংগ্রেস, বিজেপি, সমাজবাদী দলগুলি নির্বাচনের মেয়র পদের জন্য মহিলা প্রার্থী দিয়েছে। রাজ্যের প্রধান বিরোধীদল সমাজবাদী পার্টির তরফে মীরা বর্ধন মেয়র পদের জন্য লড়াই করবেন। মীরা বর্ধন পেশায় শিক্ষিকা।অন্যদিকে কংগ্রেসের তরফে লড়াই করবেন প্রেমা অবস্থি। তিনি আবার প্রাক্তন কংগ্রেস বিধায়ক সুরেন্দ্রনাথের স্ত্রী। তাই যে দলের প্রার্থী জিতুন না কেন ১০০ বছর বাদে প্রথম মহিলা মেয়র পেতে চলেছে লখনউ।
উল্লেখ্য স্বাধীনতার পরে উত্তরপ্রদেশিই দেশকে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী উপহার দিয়েছেন। স্বাধীনতা সংগ্রামী সুচেতা ক্রিপলানি ছিলেন প্রথন মুখ্যমন্ত্রী। পাশাপাশি দেশকে প্রথম মহিলা রাজ্যপালও উত্তরপ্রদেশ থেকেই ভারত পেয়েছিল সরোজিনী নাইডু রুপে। মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে সুচেতা ক্রিপলানি ১৯৬৩ থেকে ১৯৬৭ পর্যন্ত মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন।
অন্যদিকে সরোজিনী নাইডু ১৯৪৭ থেকে ১৯৪৯ পর্যন্ত রাজ্যপালের কার্যভার সামলেছিলেন। অন্যদিকে লখনউ লোকসভা থেকেও একটা সময় মহিলা প্রার্থীদের রমরমা ছিল। ১৯৭১,১৯৮০,১৯৮৪ সালে শীলা কল মহিলা প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে লোকসভায় গিয়েছিলেন।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top