News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিমাঞ্চলীয় ইরানে ৪.৩ তীব্রতার ভূকম্পন, আহত অন্তত ৩৬
Image

পশ্চিমাঞ্চলীয় ইরানে ৪.৩ তীব্রতার ভূকম্পন, আহত অন্তত ৩৬

তেহরান, ২৪ নভেম্বর (হি.স.): সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল ইরাক-ইরান সীমান্ত| ইরাক-ইরান সীমান্ত বরাবর ভয়াবহ ভূমিকম্পের আতঙ্ক এখনও কাটেনি, এরই মধ্যে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিমাঞ্চলীয় ইরান| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৩| জোরালো ভূমিকম্পে আহত হয়েছে অন্তত ৩৬ জন| ইরানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ লোরেস্তানে ৪.৩ তীব্রতার ভূকম্পন অনুভত হয়| ভূমিকম্পের উত্সস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে|
লোরেস্তান প্রদেশের ডিজাস্টার ম্যানেজমেন্ট অরগানাইজেশন আধিকারিক রেজা আরায়ে জানিয়েছেন, ভূকম্পন অনুভূত হওয়ার প্রাণভয়ে-আতঙ্কে ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় আহত হয়েছেন বেশ কয়েকজন| বেসরকারি সূত্রের খবর, ভূকম্পনে অন্তত ৩৬ জন আহত হয়েছেন|
উল্লেখ্য, সম্প্রতি ৭.৩ তীব্রতার ভয়াবহ ভূকম্পন অনুভূত হয় ইরাক-ইরান সীমান্তে| ইরাক-ইরান সীমান্তবর্তী অঞ্চলে বিধ্বংসী ভূমিকম্পে মৃত্যু হয় অন্তত ৫৩০ জনের| আহত হয়েছিলেন অন্তত ৯,০০০ মানুষ|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top