News Flash

  • Home
  • Uncategorized
  • আল কায়দার ২৫ জন জঙ্গি এখনও ভারতে
Image

আল কায়দার ২৫ জন জঙ্গি এখনও ভারতে

`কলকাতা, ২৪ নভেম্বর ( হি.স.): আল কায়দার সহযোগী জঙ্গিগোষ্ঠী আনসারুল্লা বাংলা টিম বা ‌এ বি টি-এর ২০ থেকে ২৫ জন সদস্য এখনও ভারতেই রয়েছে । এ রাজ্যে ধৃত দুই জঙ্গিকে জেরা করে সেরকম তথ্যই পাওয়া গেছে । উত্তরপ্রদেশ, হায়দারাবাদ এবং পশ্চিমবঙ্গে গত কয়েক বছর ধরে ‘‌স্লিপার সেল’ তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে এই সংগঠনটি ।
কাদের মদতে দেশের মাটিতে তারা জাল বিস্তার করছে, সে বিষয় খোঁজখবর করতে লালবাজারে হাজির হন ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা ‌এন আই এ-র দুই অফিসার । এসেছিলেন হায়দরাবাদ পুলিশের ‌এ টি এস-এর অফিসাররাও । এমনকি, দেশের সীমানার সুরক্ষার দায়িত্বে থাকা বি এস এফের কর্তারাও‌ হাজির হয়ে যায় কলকাতা পুলিশে দফতরে । দীর্ঘক্ষণ তারা দুই সন্দেভাজন জঙ্গি তানভির ওরফে সামসাদ এবং রিয়াজুলকে জেরা করে । নতুন নতুন তথ্যও উঠে এসেছে । কিন্তু এখনই এ সব বিষয়ে কোনও মন্তব্য করতে চাইছেন না গোয়েন্দারা । কলকাতা পুলিসের স্পেশাল ট্যাক্স ফোর্সের ডি সি ‌ মুরলীধর শর্মা জানান,‌ এটা আমাদের কাছে একটা বড় সাফল্য । বড়সড় পরিকল্পনা রুখে দেওয়া গেছে। নতুন তথ্য মিলছে ।
পুলিশ কিছু না বলতে চাইলেও, তাদের তৎপরতা দেখে বোঝা যাচ্ছে এই দু’-জনের কাছ থেকে পাওয়া তথ্য তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ । এদিন লালাবাজারে জঙ্গিদের ডিভাইস দিয়ে গোয়েন্দারা দেখতে চান, কীভাবে তারা বিস্ফোরক বানাত । আনসারুল্লা বাংলা টিমের সদস্যরা নিজেদের মধ্যে যোগাযোগ রাখত বিশেষ পদ্ধতিতে । তারা কখনও নিজেদের মধ্যে ফোনে যোগাযোগ রাখত না । বিশেষ অ্যাপে এস এম এসের মাধ্যমে কথোপকথন চালাত । এমনকী অন্য কোনও এজেন্টের কাছ থেকে কিছু নিতে হলে, একই ব্যক্তি ৫টি‌র বেশি সিম কার্ড ব্যবহার করত । যাতে কেউ তাদের হদিশ না পায় । প্রত্যেকবার আলাদা পরিচয় দিয়ে যোগাযোগ করত ।
লালবাজার সূত্রে খবর, ধৃত দুই জঙ্গি জেরায় সহযোগিতা করছে না । অত্যন্ত কৌশলে তাদের কাছ থেকে কথা বের করতে হচ্ছে গোয়েন্দাদের । মনোতোষ দে-র সঙ্গে পরিচয় হওয়ার পর, তার কাছে আধুনিক আগ্নেয়াস্ত্র চেয়েছিল তারা । কিন্তু তাদের চাহিদামতো বন্দুক দিতে পারেনি মনোতোষ । গ্রেফতারের দিনও যে অস্ত্র মনোতোষ তাদের হাতে তুলে দিয়েছিল, তা–ও পছন্দ হয়নি । উল্লেখ্য, মনোতোষ মুঙ্গেরি পিস্তল তাদের বেচার চেষ্টা করেছিল । এই মনোতোষকে নিয়েও রয়েছে নানা রহস্য । একাধিক থানায় মনোতোষের বিরুদ্ধে অভিযোগ রয়েছে । ১১ মাস সে জেলও খেটেছে । মনোতোষের মাধ্যমেই বাংলাদেশে ৫-৬ বার অস্ত্র গেছে ।
আল কায়দার হয়ে বাংলাদেশ এবং ভারতে সংগঠন বিস্তার করতে আনসারুল্লা বাংলা টিমকে সাহায্য করছে ‘‌মেজর’‌‌ জিয়া । সেনাবাহিনী থেকে পলাতক জিয়া পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে গিয়ে প্রশিক্ষণ নেয় । এবং কয়েকজনের সহযোগিতায় সে প্রভাব বিস্তার করে বাংলাদেশে । গত কয়েক বছর ধরে সেখানে ‘মুক্তমনা ব্লগার’ এবং বুদ্ধিজীবীদের টার্গেট করে তারা । তবে এ রাজ্যে সেরকম কাউকে টার্গেট করেছিল কি না, সে বিষয়ে এখনও কোনও তথ্য আসেনি। জানার চেষ্টা চলছে । এখানে তারা রেইকি করতেই এসেছিল । এবং তাদের প্রধান কাজ ছিল, এখান থেকে অস্ত্র কিনে বাংলাদেশে পাঠানো । সে কাজে তারা সফলও হয়েছে । শেষবার অস্ত্র পাঠাতে গিয়ে অবশ্য পুলিশের জালে ধরা পড়ে যায় ।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top