News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে ১ কোটি ৪১ লক্ষ ভুয়ো রেশন কার্ড বাতিল
Image

রাজ্যে ১ কোটি ৪১ লক্ষ ভুয়ো রেশন কার্ড বাতিল

কলকাতা, ২৪ নভেম্বর (হি. স.): চলতি অর্থবর্ষে এ রাজ্যে ১ কোটি ৪১ লক্ষ ভুয়ো রেশন কার্ড বাতিল করা হয়েছে৷ শুক্রবার রাজ্য বিধানসভায় এ কথা জানান খাদ্য ও সরবরাহমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ তিনি দাবি করেন, অসাধু পদ্ধতি অবলম্বন করে বা অনিয়মের দায়ে ৭৭১তি দোকান সিল করে দেওয়া হয়েছে৷ খারিজ করে দেওয়া হয়েছে ৭২ জন ডিস্ট্রিবিউটরের লাইসেন্স৷
দক্ষিণ দিনাজপুর কুশমণ্ডির নর্মদা রায়ের প্রশ্নের জবাবে মন্ত্রী এ দিন এই কথা জানান৷ তিনি বলেন, “ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করার জন্য প্রতিটি ব্লক/মহকুমায় বাড়তি নজরদারির ব্যবস্থা হয়েছে৷” বাঁকুড়ার বড়জোড়ার সিপিএম বিধায়ক সুজিত চক্রবর্তীর প্রশ্নের উত্তরে এ দিন জ্যোতিপ্রিয়বাবু বলেন, “২০১৭-র ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৮ কোটি ৪২ লক্ষ ৭১ হাজার ডিজিটালাইজড রেশন কার্ড তৈরী হয়েছে৷ এর মধ্যে ৭৫ হাজার এখনও বন্টন হয়নি৷”
পুরাতন মালদার কংগ্রেস বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদারের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, “২০১৭-র ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে আরকেএসওয়াই-১ এবং আরকেএসওয়াই-২ রেশন কার্ড বিলি করা হয়েছে যথাক্রমে প্রায় ৯৫ লক্ষ ও ১ লক্ষ ৩৬ হাজারের মত.” এই দুই খাতে সরকারী ভর্তুকির পরিমাণ ১৫৪ কোটি টাকার উপর বলে মন্ত্রী জানান৷
এই দু’ধরণের রেশন কার্ড ছাড়াও ‘অন্ত্যোদয় অন্নপূর্ণা যোজনা (এএওয়াই)’ প্রকল্পে আছে ৫৩ লক্ষের ওপর পরিবার। ওই তালিকায় একদম গরিব যারা, তাঁদের নাম রাখা হয়েছে। সেখানে নাম থাকা পরিবার পিছু মাসে ৩৫ কেজি করে চাল ও গম দেওয়া হবে। এসপিএইচএইচ (বিশেষ অগ্রাধিকার তালিকাভুক্ত পরিবার) এবং পিএইচএইচ (অগ্রাধিকার তালিকাভুক্ত পরিবার) প্রকল্পে আছে যথাক্রমে ২ কোটি ও পৌনে তিন কোটির ওপর কার্ড৷ ওই দুই তালিকায় যাদের নাম রয়েছে সেই পরিবারের জন পিছু মাসে ৫ কেজি করে চাল এবং গম পাবে। বিশেষ তালিকাভূক্তরা চিনি পাবেন।
নদীয়ার নাকাশিপারার কল্লোল খাঁ-র প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, “বিভিন্ন সংবাদপত্র ও প্রচারমাধ্যমে গণবন্টন ব্যবস্থা সম্পর্কে গণচেতনা জাগানোর চেষ্টা হয়েছে৷”

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top