News Flash

  • Home
  • Uncategorized
  • জিএসটি-র মাধ্যমে পরোক্ষ কর ব্যবস্থায় ব্যাপক রদবদল হয়েছে

জিএসটি-র মাধ্যমে পরোক্ষ কর ব্যবস্থায় ব্যাপক রদবদল হয়েছে

নয়াদিল্লি, ২৩ নভেম্বর (হি.স): জিএসটি-র মাধ্যমে পরোক্ষ কর ব্যবস্থায় ব্যাপক রদবদল হয়েছে। এবার প্রায় ৫০ বছরের পুরনো আয়কর আইনও বদলাতে মরিয়া নমো। ১৯৬১ সালের পর আয়কর ব্যবস্থায় এতদিন কোনও রকম পরিবর্তন হয়নি। গত সেপ্টেম্বরে আয়কর আধিকারিকদের সঙ্গে একটি বৈঠকে করেন নরেন্দ্র মোদী। তখনই বিষয়টি নিয়ে পর্যালোচনা করার কথা ভাবেন।
সূত্রের খবর, সাত সদস্যের টাস্ক ফোর্স পুরনো আয়কর আইন খতিয়ে দেখবে। এরপর ছ’মাসের মধ্যে নয়া প্রত্যক্ষ কর আইনের একটি খসড়া তৈরি করে কেন্দ্রকে জমা দিতে হবে তাঁদের। এক্ষেত্রে অন্যান্য দেশের কর ব্যবস্থাও খতিয়ে দেখবে টাস্ক ফোর্স।
এই টাস্ক ফোর্সের দায়িত্বে রয়েছেন অরবিন্দ মোদী। কমিটিতে স্থায়ী আমন্ত্রিত হিসাবে থাকছেন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রহ্মণ্যমও।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top