News Flash

  • Home
  • Uncategorized
  • মোদিকে ‘হারামজাদা’ বললেন সূর্যকান্ত মিশ্র
Image

মোদিকে ‘হারামজাদা’ বললেন সূর্যকান্ত মিশ্র

কলকাতা, ২৩ নভেম্বর, ( হি.স.): সাধিকা নিরঞ্জন জ্যোতির পর ‘হারামজাদা’ প্রসঙ্গের অবতারণা করলেন সূর্যকান্ত মিশ্র । সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই ‘হারামজাদা’ বলে বসলেন সি পি এমের রাজ্য সম্পাদক ।
বৃহস্পতিবার রানি রাসমণি রোডে একটি উদ্বাস্তু সংগঠনের সভায় স্বভাবসিদ্ধ ঢঙে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগছিলেন সূর্যকান্ত মিশ্র । তখনই তিনি বলেন, ‘ক্ষমতায় আসার পর বলেছিলেন, কে রামজাদা ? কে হারামজাদা ? আমি বলছি, নরেন্দ্র মোদী আপনি আপনিই সবচেয়ে বড় হারামজাদা’।’
সভার পর সূর্যকান্ত মিশ্রের কাছে জানতে চাওয়া হয়, তিনি কি সতর্ক ভাবেই প্রধানমন্ত্রীকেই ওই শব্দ দিয়ে বিঁধেছেন ? অবস্থানে অনড় থেকে সি পি এমের রাজ্য সম্পাদক জানান, ‘আমি মোদীকেই হারামজাদা বলেছি’।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নয়, ২০১৪ সালে দিল্লিতে একটি সভায় কেন্দ্রীয়মন্ত্রী সাধিকা নিরঞ্জন জ্যোতি ‘রামজাদে ও হারামজাদে’ শব্দের ব্যবহার করেছিলেন । সেজন্য ক্ষমাও চাইতে হয়েছিল তাঁকে । তখন রাজ্যসভায় সরকারকে বিঁধেছিলেন সি পি এমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি । আর এদিন তাঁর দলেরই শীর্ষ নেতার মুখেই উঠে এল বিতর্কিত সেই শব্দ- ‘হারামজাদা’।
এদিকে, মোদী সরকারের বিরোধিতা করতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় তামাশার পাত্র হলেন বাম মতাদর্শের যুবকরা । আন্তর্জাতিক ক্রেডিং রেটিং সংস্থা ‘মুডিজে’র সঙ্গে অস্ট্রেলিয়ার ক্রিকেটার ‘টম মুডি’কে গুলিয়ে ফেললেন ।
শুক্রবার ১৩ বছর পর ভারতের ক্রেডিট রেটিং বাড়িয়েছে মুডিজ । এই খবর শোনার পরই কেরলের একদল সিপিএম সমর্থক অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার টম মুডির ফেসবুক পেজে কটূক্তি করতে শুরু করেন । তাদের বক্তব্য ছিল, ‘মোদী সরকারের জমানায় ভারতীয় অর্থনীতির রেটিং বাড়ানোর জন্য আপনার লজ্জা হওয়া উচিত’। এমনকি কেরলে তিনি আসলে দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয়। শুধু তাই নয়, একজন কমরেড তো বলেই দেন, ‘পিনরাই বিজয়নের গায়ে হাত দিতে পারেনি ইজরায়েলের মোসাদ বাহিনী। আপনি তো কোন ছাড় । ‘ কেউ কেউ দাবি করেন, মোদীর থেকে কমিশন খেয়েছেন মুডি ।
কেরলে ১০০ শতাংশ সাক্ষরতার হারের জন্য গর্ব করেন বামপন্থীরা । গোটা দেশে বুক ফুলিয়ে তা প্রচারও করেন । সেই কেরলের যুবকদের এমন মন্তব্যের পর প্রত্যাশিতভাবেই তামাশা করছে বিরোধীরা । এরপরই অনেকের খোঁচা, ‘১০০ শতাংশ সাক্ষরতা বোধহয় এটাই’।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top