নয়াদিল্লি, ২৩ নভেম্বর (হি.স.) : অতিরিক্ত কুয়াশার জেরে ট্রেন চলাচল বিপর্যস্ত রাজধানী দিল্লিতে। ভারী কুয়াশার ফলে দৃশ্যমানতা কমে গিয়েছে।
তার ফলে সিগন্যাল দেখা যাচ্ছে না। সেই কারণে যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে উত্তর রেলের পক্ষ থেকে একাধিক ট্রেনের সময় সূচি রদবদল করা হয়েছে। সূত্রের খবর বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে ১৭ টি ট্রেন দেরিতে চলছে। ৬ টি ট্রেনের সময় সূচি রদবদল করা হয়ে হয়েছে। এবং একটি ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। এর ফলে চূড়ান্ত নাজেহাল অবস্থা যাত্রীদের।
প্রসঙ্গত ঘন কুয়াশার জেরে কম দৃশ্যমানতা হওয়ায় যাত্রী নিরাপত্তার জন্যে বহু ট্রেন ধীর গতিতে চলছে। বেশির ভাগ ট্রেনেরই গতি ঘণ্টায় সর্বোচ্চ ১৫ কিলোমিটারের মধ্যে বেঁধে দেওয়া হয়েছে। সেই কারণে সার্বিক ট্রেন পরিষেবা ব্যহত হচ্ছে। এর ফলে ৪ থেকে ২২ ঘন্টা দেরিতে ট্রেন চলছে। সূত্রের দাবি এই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য রেলের পরিকাঠামো পর্যাপ্ত নয়। কম দৃশ্যমানতার মধ্যেও দরকার এলইডি আলো। যা চাহিদার তুলনায় খুবই কম রয়েছে রেলের কাছে। পাশাপাশি অন্যান্য পরিকাঠামোগত অভাবে ফলে শীতে প্রতি বছর যাত্রীদের ভোগান্তি চরমে ওঠে।
অতিরিক্ত কুয়াশার জেরে ট্রেন চলাচল বিপর্যস্ত দিল্লিতে
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















