News Flash

  • Home
  • Uncategorized
  • অতিরিক্ত কুয়াশার জেরে ট্রেন চলাচল বিপর্যস্ত দিল্লিতে
Image

অতিরিক্ত কুয়াশার জেরে ট্রেন চলাচল বিপর্যস্ত দিল্লিতে

নয়াদিল্লি, ২৩ নভেম্বর (হি.স.) : অতিরিক্ত কুয়াশার জেরে ট্রেন চলাচল বিপর্যস্ত রাজধানী দিল্লিতে। ভারী কুয়াশার ফলে দৃশ্যমানতা কমে গিয়েছে। তার ফলে সিগন্যাল দেখা যাচ্ছে না। সেই কারণে যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে উত্তর রেলের পক্ষ থেকে একাধিক ট্রেনের সময় সূচি রদবদল করা হয়েছে। সূত্রের খবর বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে ১৭ টি ট্রেন দেরিতে চলছে। ৬ টি ট্রেনের সময় সূচি রদবদল করা হয়ে হয়েছে। এবং একটি ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। এর ফলে চূড়ান্ত নাজেহাল অবস্থা যাত্রীদের।
প্রসঙ্গত ঘন কুয়াশার জেরে কম দৃশ্যমানতা হওয়ায় যাত্রী নিরাপত্তার জন্যে বহু ট্রেন ধীর গতিতে চলছে। বেশির ভাগ ট্রেনেরই গতি ঘণ্টায় সর্বোচ্চ ১৫ কিলোমিটারের মধ্যে বেঁধে দেওয়া হয়েছে। সেই কারণে সার্বিক ট্রেন পরিষেবা ব্যহত হচ্ছে। এর ফলে ৪ থেকে ২২ ঘন্টা দেরিতে ট্রেন চলছে। সূত্রের দাবি এই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য রেলের পরিকাঠামো পর্যাপ্ত নয়। কম দৃশ্যমানতার মধ্যেও দরকার এলইডি আলো। যা চাহিদার তুলনায় খুবই কম রয়েছে রেলের কাছে। পাশাপাশি অন্যান্য পরিকাঠামোগত অভাবে ফলে শীতে প্রতি বছর যাত্রীদের ভোগান্তি চরমে ওঠে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top