News Flash

  • Home
  • Uncategorized
  • হংকং ওপেন সুপার সিরিজে শেষ ষোলোয় সাইনা-সিন্ধু
Image

হংকং ওপেন সুপার সিরিজে শেষ ষোলোয় সাইনা-সিন্ধু

হংকং, ২২ নভেম্বর (হি.স.) : সাইনা নেহওয়াল ও পিভি সিন্ধু স্ট্রেট গেমে জয় পেলেও আটকে গেলেন পারুপাল্লি কাশ্যপ ও সৌরভ বর্মা৷
হংকং ওপেন সুপার সিরিজের প্রথম রাউন্ডে সাইনা হারান ডেনমার্কের মেট পলসেনকে৷ হারলেও বিশ্বের ৪৪ নম্বর ড্যানিশ তারকা এদিন দু’টি গেমেই কড়া টক্কর দেন প্রাক্তন বিশ্বের এক নম্বরকে৷ ৪৬ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ম্যাচ জিতে নেন লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী সাইনা৷ হায়দরাবাদির পক্ষে খেলার ফলাফল ২১-১৯, ২৩-২১৷ প্রি-কোয়ার্টারে পৌঁছলেন আর এক হায়দরাবাদি তথা রিও অলিম্পিকে রুপো জয়ী পিভি সিন্ধু৷ স্থানীয় লিউং য়ুয়েট য়ি-কে হেলায় হারিয়ে প্রথম রাউন্ডের গণ্ডি টপকে যান সিন্ধু৷ দ্বিতীয় বাছাই সিন্ধু মাত্র ২৬ মিনিটে প্রতিদ্বন্দ্বীকে ২১-১৮, ২১-১০ গেমে উড়িয়ে দিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠেন৷
দুই হায়দরাবাদি কন্যা জয় পেলেও পুরুষ সিঙ্গলসের প্রথম রাউন্ডেই হেরে গেলেন পারুপাল্লি কাশ্যপ ও সৌরভ বর্মা৷ যোগ্যতাঅর্জন পর্বের বাধা টপকে মূলপর্বে জায়গা করে নেওয়া কাশ্যপ প্রথম রাউন্ডে তিন গেমের লড়াইয়ে হার মানেন কোরিয়ার লি ডং কেউনের কাছে৷ ২১-১৫ প্রথম গেম জিতলেও পরের দু’টি গেমে ভারতীয় তারকাকে হার মানতে হয় ৯-২১, ২০-২২ পয়েন্টে৷
কাশপ্য দু’টি গেমে লড়াই করলেও সৌরভ প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে বিশেষ প্রতিরোধ গড়ে তুলত পারেননি৷ ইন্দোনেশিয়ার টমি সুজিয়ার্তর বিরুদ্ধে মাত্র আধ ঘণ্টায় ১৫-২১, ৮-২১ গেমে আত্মসমর্পণ করেন সৌরভ৷ এছাড়া মহিলা ডাবলসের প্রথম রাউন্ডে পরাজিত হয়েছে অশ্বিনী পোনাপ্পা ও এন সিক্কি রেড্ডি জুটি৷ ভারতীয় জুটি ১১-২১, ২১-১৯, ১৯-২১ গেমে হার হজম করে চিনের হুয়াং ডংপিং ও লি ওয়েনমেই জুটির কাছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top