তেজপুর, ২২ নভেম্বর, (হি.স.) : অসমের শোণিতপুর জেলার অন্তর্গত ওরাং জাতীয় উদ্যানে বাঘের অঙ্গপ্রত্যঙ্গ বাড়িতে মজুত এবং সেগুলি বিক্রির
চেষ্টা করার অভিযোগে জড়িত এক চোরাশিকারিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে ছায়ারাম মুশাহারি বলে পরিচয় পাওয়া গেছে। ছায়ারামের বাড়ি শোণিতপুর জেলার অধীন ঢেকিয়াজুলির ডুমডুমায় বলে জানিয়েছে পুলিশ।
খবরে প্রকাশ, গত কিছুদিন আগে ওরাং জাতীয় উদ্যানে একটি বাঘ নিধন করা হয়েছিল। বাঘ নিধনকারীকে ধরতে ব্যাপক অভিযান চালানো হলেও সফল হচ্ছিল না পুলিশ বা বন বিভাগ। অবশেষে মঙ্গলবার সন্ধ্যার দিকে নির্দিষ্ট তথ্যেরভিত্তিতে ছায়ারামকে আটক করে তার বাড়িতে হানা দিয়ে তালাশি চালানো হয়। সেখানে উদ্ধার হয়েছে বাঘের তাজা চামড়া, হাড়, নখ ইত্যাদি নানা অঙ্গপ্রত্যঙ্গ।
পুলিশের কাছে প্রাপ্ত খবরে প্রকাশ, যে হাড় পাওয়া গেছে তার ওজন ১০.৫ কেজি। বাঘের মূল চোরাশিকারি রুফুল হুসেন নমের এক দুষ্কৃতী। সে এগুলি ৩.৫০ লক্ষ টাকায় বিক্ৰি করার চুক্তি করেছিল খদ্দেরের সঙ্গে। সে অনুসারে সামগ্রীগুলি ছায়ারামের বাড়িতে মজুত রেখেছিল রুফুল।
এদিকে চোরশিকারি রুফুল হুসেনকে খোঁজে পাওয়া যাচ্ছে না। পলাতক। তাকে গ্রেফতার করতে সম্ভাব্য স্থানে তালিশি অভিযান শুরু করেছেন পুলিশ ও বন বিভাগ।
বাঘের চামড়া-হাড় সহ গ্রেফতার দুষ্কৃতী
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















