ঝাঁসি (উত্তর প্রদেশ), ২১ নভেম্বর (হি.স.): ঝাঁসি রেল স্টেশন থেকে প্রচুর পরিমাণে জাল নোট সহ দুই যুবককে গ্রেফতার করল গর্ভমেন্ট রেলওয়ে
পুলিশ (জিআরপি)| ধৃত দুই যুবকের কাছ থেকে উদ্ধার হয়েছে নতুন ২০০০ টাকার জালনোট সমেত মোট ১.২০ লক্ষ টাকা| জিআরপি-র এসপি রেলওয়ে ওম প্রকাশ সিং জানিয়েছেন, ঝাঁসি রেল স্টেশনে রুটিন তল্লাশি চালানোর সময় দুই যুবকের গতিবিধি দেখে সন্দেহ হয়| ওই দুই যুবককে আটক করার পর তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে নতুন ২০০০ টাকার জালনোট সমেত মোট ১.২০ লক্ষ টাকা|
ধৃত দুই যুবকের মধ্যে এক জন মধ্যপ্রদেশেরশিবপুরির বাসিন্দা, অন্যজনের বাড়ি ঝাঁসির বাবিনা এলাকায়| ধৃত দুই যুবকের কাছ থেকে মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে| এই জালনোট পাচার চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা, সে বিষয়ে জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা|

ঝাঁসি রেল স্টেশনে ১.২০ লক্ষ টাকার জালনোট উদ্ধার, ধৃত দুই যুবক
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















