News Flash

  • Home
  • Uncategorized
  • ঝাঁসি রেল স্টেশনে ১.২০ লক্ষ টাকার জালনোট উদ্ধার, ধৃত দুই যুবক
Image

ঝাঁসি রেল স্টেশনে ১.২০ লক্ষ টাকার জালনোট উদ্ধার, ধৃত দুই যুবক

ঝাঁসি (উত্তর প্রদেশ), ২১ নভেম্বর (হি.স.): ঝাঁসি রেল স্টেশন থেকে প্রচুর পরিমাণে জাল নোট সহ দুই যুবককে গ্রেফতার করল গর্ভমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি)| ধৃত দুই যুবকের কাছ থেকে উদ্ধার হয়েছে নতুন ২০০০ টাকার জালনোট সমেত মোট ১.২০ লক্ষ টাকা| জিআরপি-র এসপি রেলওয়ে ওম প্রকাশ সিং জানিয়েছেন, ঝাঁসি রেল স্টেশনে রুটিন তল্লাশি চালানোর সময় দুই যুবকের গতিবিধি দেখে সন্দেহ হয়| ওই দুই যুবককে আটক করার পর তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে নতুন ২০০০ টাকার জালনোট সমেত মোট ১.২০ লক্ষ টাকা|
ধৃত দুই যুবকের মধ্যে এক জন মধ্যপ্রদেশেরশিবপুরির বাসিন্দা, অন্যজনের বাড়ি ঝাঁসির বাবিনা এলাকায়| ধৃত দুই যুবকের কাছ থেকে মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে| এই জালনোট পাচার চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা, সে বিষয়ে জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top