রিয়াধ, ২১ নভেম্বর (হি.স.) : সৌদি আরবের সরকারি কম্পিউটারগুলির উপর নেমে এল সাইবার হানা। সূত্রের খবর অনুযায়ী সোমবার সৌদি
প্রশাসনের তরফ থেকে দাবি করা হয়েছে সরকারি কম্পিউটার গুলি লক্ষ্য করে সাইবার হামলা চালানো হয়েছে। এই সাইবার হানার মাধ্যমে সরকারী কম্পিউটারগুলিকে হ্যাক করার চেষ্টা হয়েছে বলে জানা গিয়েছে।
সে দেশের জাতীয় সাইবার সুরক্ষা কেন্দ্র থেকে দাবি করা হয়েছে শক্তিশালী একটি মালওয়ারি তারা চিহ্নিত করতে পেরেছে। যার মাধ্যমে এই হানা চালানো হয়েছিল। কিন্তুই এই সাইবার হানার উৎসস্থল কোথায় সেই বিষয়ে প্রশাসন একেবারেই নীরব। তারা আরও দাবি করেছেন অত্যাধুনিক এই সাইবার হামলা ই-মেলের মাধ্যমে চালানো হচ্ছে। উল্লেখ্য এর আগে অর্থাৎ ২০১২ সালে একই পদ্ধতিতে সৌদি আরবের উপর সাইবার হামলা হয়েছিল। সেবার সৌদি আরবের তাপবিদ্যুৎ কেন্দ্রের কম্পিউটারগুলি হ্যাক করার চেষ্টা করার চেষ্টা হয়েছিল। সৌদি প্রশাসনের দাবি সেবার কোনক্রমে সাইবার হামলা থেকে রক্ষা পাওয়া গিয়েছিল।
‘শেমন’ নামে সেই সাইবার হামলা সৌদি আরবের বিখ্যাত তেল উত্তোলন কোম্পানি আরামকোর কম্পিউটার হ্যাক করার চেষ্টা করেছিল। অন্যদিকে মার্কিন গোয়েন্দা সংস্থা দাবি করে এর পেছনে ইরানের হাত রয়েছে।

ফের সাইবার হামলা সৌদি আরবে
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















