News Flash

  • Home
  • Uncategorized
  • ফের সাইবার হামলা সৌদি আরবে
Image

ফের সাইবার হামলা সৌদি আরবে

রিয়াধ, ২১ নভেম্বর (হি.স.) : সৌদি আরবের সরকারি কম্পিউটারগুলির উপর নেমে এল সাইবার হানা। সূত্রের খবর অনুযায়ী সোমবার সৌদি প্রশাসনের তরফ থেকে দাবি করা হয়েছে সরকারি কম্পিউটার গুলি লক্ষ্য করে সাইবার হামলা চালানো হয়েছে। এই সাইবার হানার মাধ্যমে সরকারী কম্পিউটারগুলিকে হ্যাক করার চেষ্টা হয়েছে বলে জানা গিয়েছে।
সে দেশের জাতীয় সাইবার সুরক্ষা কেন্দ্র থেকে দাবি করা হয়েছে শক্তিশালী একটি মালওয়ারি তারা চিহ্নিত করতে পেরেছে। যার মাধ্যমে এই হানা চালানো হয়েছিল। কিন্তুই এই সাইবার হানার উৎসস্থল কোথায় সেই বিষয়ে প্রশাসন একেবারেই নীরব। তারা আরও দাবি করেছেন অত্যাধুনিক এই সাইবার হামলা ই-মেলের মাধ্যমে চালানো হচ্ছে। উল্লেখ্য এর আগে অর্থাৎ ২০১২ সালে একই পদ্ধতিতে সৌদি আরবের উপর সাইবার হামলা হয়েছিল। সেবার সৌদি আরবের তাপবিদ্যুৎ কেন্দ্রের কম্পিউটারগুলি হ্যাক করার চেষ্টা করার চেষ্টা হয়েছিল। সৌদি প্রশাসনের দাবি সেবার কোনক্রমে সাইবার হামলা থেকে রক্ষা পাওয়া গিয়েছিল।
‘শেমন’ নামে সেই সাইবার হামলা সৌদি আরবের বিখ্যাত তেল উত্তোলন কোম্পানি আরামকোর কম্পিউটার হ্যাক করার চেষ্টা করেছিল। অন্যদিকে মার্কিন গোয়েন্দা সংস্থা দাবি করে এর পেছনে ইরানের হাত রয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top