News Flash

  • Home
  • Uncategorized
  • অনন্তনাগে আগুনে ক্ষতিগ্রস্ত দোকান ও আবাসিক বাড়ি, ভোররাতে আতঙ্ক
Image

অনন্তনাগে আগুনে ক্ষতিগ্রস্ত দোকান ও আবাসিক বাড়ি, ভোররাতে আতঙ্ক

শ্রীনগর, ২০ নভেম্বর (হি.স.): ভোররাতে আগুন-আতঙ্ক জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায়| সোমবার ভোররাত ৩.৩০ মিনিট নাগাদ অনন্তনাগ জেলার রেশি বাজার এলাকায় বিধ্বংসী আগুন লাগে| আগুনের লেলিহান শিখায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি দোকান ও আবাসিক বাড়ি| পুলিশ ও দমকল সূত্রের খবর, সোমবার ভোররাত ৩.৩০ মিনিট নাগাদ অনন্তনাগ জেলার রেশি বাজার এলাকায় বিধ্বংসী আগুন লাগে| আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই পাশ্ববর্তী দোকান ও আবাসিক বাড়িতে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা| ভোররাতে অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে রেশি বাজার এলাকায় পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন| ঘন্টাদুয়েকের চেষ্টায় সোমবার ভোর ৫.৩০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে এসেছে| অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই|
পদস্থ এক দমকল কর্তা জানিয়েছেন, ‘আগুনের লেলিহান শিখায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি দোকান ও আবাসিক বাড়ি| ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব নয়|’ আগুন লাগার প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা যায়নি| দমকল কর্মীরা আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top