News Flash

  • Home
  • Uncategorized
  • তফশিলি জাতি ও উপজাতির মানুষদের ফোনে গালি বা কটূক্তি করলে শাস্তির মুখে পড়তে হবে
Image

তফশিলি জাতি ও উপজাতির মানুষদের ফোনে গালি বা কটূক্তি করলে শাস্তির মুখে পড়তে হবে

নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স): তফশিলি জাতি ও উপজাতির মানুষদের ফোনে, সর্বসমক্ষে গালি বা কটূক্তি করলে এবার থেকে শাস্তির মুখে পড়তে হবে বলে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আদালতের রায় অনুযায়ী, এই অপরাধে সর্বোচ্চ ৫ বছরের সাজা হতে পারে। নিম্নবর্গের এক মহিলাকে ফোনে বৈষম্যমূলক কথা বলার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা করার নির্দেশ দেয় এলাহাবাদ হাইকোর্ট। সেই রায়ের উপরে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম আবেদন করেন অভিযুক্ত। সেই আবেদন খারিজ করে দিয়ে এমন নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
এলাহাবাদ হাইকোর্টের রায়ে হস্তক্ষেপে নারাজ সুপ্রিম কোর্টের বিচারপতি জে চামলেশ্বর ও এস আবদুল নাজিরের বেঞ্চ জানিয়েছে, ওই মহিলার সঙ্গে যে তিনি ফোনে বৈষম্যমূলক কথা বলেননি, তা আগে প্রমাণ করতে হবে ওই ব্যক্তিকে। অভিযুক্তের আইনজীবী বিবেক বিষ্ণোই সওয়াল করেন, ফোনে কথোপকথনের সময় তাঁর মক্কেল এবং ওই মহিলা আলাদা শহরে ছিলেন। এটা সর্বসমক্ষে বলা হয়নি। তবে তাতে সাড়া দেয়নি সুপ্রিম কোর্ট। বিচারপতিদের মতে, সর্বসম্মক্ষে বলেছেন, না বলেননি, তা প্রমাণ করতে হবে আগে।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top