লন্ডন, ১৮ নভেম্বর (হি.স.): ব্রিটেনের মাঝ আকাশে একটি কপ্টার ও প্লেনের মুখোমুখি সংঘর্ষ৷ ধুন্ধুমার কাণ্ডটির ঘটনাস্থল বাকিংহ্যামশায়ার৷ প্রাথমিকভাবে তিন জনের দেহ উদ্ধার করা হয়েছে৷ একাধিক যাত্রীর মৃত্যুর আশঙ্কা রয়েছে৷ এমনই জানাচ্ছে ব্রিটিশ সংবাদ মাধ্যম৷ দুর্ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷ জানা গিয়েছে, স্থানীয় সময় শুক্রবার দুপুরে থেমস ভ্যালির ওয়াডেসডন গ্রামের কাছে এই ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই জরুরি সেবা ডাকা হয়েছে। আকাশে দুর্ঘটনা তদন্তকারী টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে৷ বাকিংহ্যামশায়ারের ওয়াডেসডন ম্যানোরের কাছে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দল৷ মৃতদেহ উদ্ধারের পাশাপাশি যদি কাউকে জীবিত অবস্থায় পাওয়া যায় সেটিও সন্ধান চালানো হচ্ছে৷ নামানো হয়েছে ড্রোন৷ যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে উদ্ধার কাজ৷
ব্রিটেনের মাঝ আকাশে কপ্টার ও প্লেনের মুখোমুখি সংঘর্ষ
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















